বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার ‘অপরাজিতা অপু’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র অর্থাৎ নবাগতা সুস্মিতা দে-কে প্রথম থেকে বেশ ভালোবেসেছেন দর্শক। নিজের অভিনয় দিয়ে সকলের মন জয় করেছেন সুস্মিতা। এর জেরে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সুস্মিতা। মাঝেমধ্যেই নিজের জীবনের নানান ছবি বা ভিডিও নিজের অনুরাগীদের মধ্যে ভাগ করে নেন তিনি। কিছুদিন আগেই ধারাবাহিকে দেখা গিয়েছে যে অপু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এমনকি, তাকেন হুইলচেয়ারে চলাফেরাও করতে হয় বলে দেখা যায় ধারাবাহিকে।
এবার পর্দার সেই অঘটন ঘটে গেল বাস্তবেও। জানা গিয়েছে, নিজের বাড়ির বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছেন সুস্মিতা। এর জেরে মাথায় চোট পেয়েছেন তিনি। গত রবিবার এই ঘটনা ঘটেছে। বেশি ঝুঁকি না নিয়ে এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। আজই তিনি ছাড়া পেতে পারেন বলে জানা গিয়েছে।
হাসপাতালের বেডে শুয়েই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর এই ছবিতে দেখা যাচ্ছে সুস্মিতার হাতে চ্যানেল করা রয়েছে। এরই সঙ্গে মুখে মাস্ক পরে রয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রী লিখেছেন, “অভিনয়ের কারণে যে পোশাক পরতে হয়েছিল, তার সঙ্গে এই হাসপাতালের পোশাকের কী ভীষণ মিল! আমার শ্যুটের সময়েই কেন জানি না মনে হত, বাস্তবেও এমন কিছু হবে না তো! সেই ভয়টাই সত্যি হল”।

মনের মধ্যে ভয় নিয়েই ধারাবাহিকে টানা হুইলচেয়ারে বসে অভিনয় করেছেন সুস্মিতা। তবে অসুস্থ হলেও বেশিদিন বিশ্রাম নিতে পারবেন না তিনি। জানা গিয়েছে, অভিনয় থেকে সাময়িক বিরতি মিললেও বড় জোর আর একটা দিন বিশ্রাম নিতে পারবেন অভিনেত্রী । এরপরই তাঁকে ফিরতে শুটিংয়ে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!