গত তিন বছর ধরে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি’তে কাজ করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন শ্যামা ওরফে তিয়াশা রায়। এবার কলকাতাকে বিদায় জানালেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দমদম বিমানবন্দর থেকে ছবি শেয়ার করেছেন। প্রশ্ন জাগে, শেষমেশ ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছেন অভিনেত্রী? তবে কি ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে? না কী ধারাবাহিক থেকে বিদায় নিলেন শ্যামা? এরকমই কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে নেটিজেনদের মধ্যে।
হঠাৎই ব্যাগ গুছিয়ে কলকাতার বাইরে পাড়ি দিয়েছেন ‘কৃষ্ণকলি’ খ্যাত তিয়াশা রায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে লিখেছেন ‘বাই বাই কলকাতা’। কতদিন শহরের বাইরে থাকছেন বা কোথায় যাচ্ছেন, কোন কাজে গিয়েছেন কিনা সেই বিষয়ে কোন কিছুই লেখেন নি সেই ছবিতে। তাই গোটা বিষয় নিয়ে কৌতুহল রয়েছে সকলের মধ্যেই। গত বেশ কয়েক মাসে তাঁর লুকে পরিবর্তন এসেছে। বিভিন্ন রকম ফটোশুটের ছবি ছেড়েছেন সোশ্যাল মিডিয়ায়। বেশ বোল্ড লুকে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
View this post on Instagram
আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এক জায়গায় বেশি দিন কাজ করতে নেই। একই অবতার বেশিদিন ধরে রাখতে নেই। লুক চেঞ্জ করা ভালো। শ্যামার লুকে আমাকে দেখতে সকলে অভ্যস্ত, সেই ভালবাসায় কখনোই আঘাত আনতে চাইনি। কিন্তু এবার লুক চেঞ্জ করার ইচ্ছে হলো’। তিন বছর আগে ১৮ জুন টেলিকাস্ট হয়েছিল শ্যামার প্রথম পর্ব অর্থাৎ জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক। অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে ধারাবাহিকটি। এরই মধ্যে ১০০০ এপিসোড পার করে গিয়েছে। সেই সেলিব্রেশনে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘প্রথম যেদিন শো শুরু করেছিলেন তখন বুঝতে পারেন নি ১-এর পেছনে তিনটে শূন্য বসে যাবে’।
অভিনেত্রী জানিয়েছিলেন, ‘অনেক পরিশ্রম করে আজ এই দিনে পৌঁছেছে ধারাবাহিক’। পাশাপাশি মজার ছলে বলেছেন, ‘কৃষ্ণকলি তে এসে মেয়ে, জামাই আর ছেলে পেয়েছি। এবার নাতি-নাতনির মুখও যেন দেখে যেতে পারি’। কিছুদিন আগেই অভিনেত্রী জন্মদিন পালন করেছেন মন্দারমণিতে। তবে সঙ্গে ছিলেন না স্বামী। তা নিয়ে নানা বিতর্ক শোনা যায় সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে সংবাদমাধ্যমের শিরোনামেও এসেছেন অভিনেত্রী।
জন্মদিনের আগেই বড় করে জন্মদিন সেলিব্রেশন করেছেন। অনুরাগীদের উপহার, কেকের সঙ্গে জন্মদিন পালন করেছেন। ইনস্টাগ্রাম লাইভে এসে উপহার খুলে সকলকে দেখিয়েছেন। এবার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট সাসপেন্স তৈরি করেছে সকলের মধ্যে। কারোরই জানা নেই তিনি কোথায় গিয়েছেন।






