ক্রিকেট থেকে অবসরের স্ত্রী অনুষ্কা ও ছেলে-মেয়েকে নিয়ে লন্ডন নিবাসী হবেন বিরাট কোহলি? জল্পনা তুঙ্গে

কবে অবসর নেবেন কিং কোহলি (Virat Kohli)? তার অনুরাগীরা চিন্তায় বিরাট কোহলির অবসরের পরিকল্পনা নিয়ে। সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে এসেছিলেন বিরাট কোহলি। সেখানেই তিনি তার অবসরের পরিকল্পনা জানান। বিরাট কোহলির (Virat Kohli) ইচ্ছা, ক্রিকেট থেকে অবসরের আগেই তিনি তার মাঠের সমস্ত কাজ সম্পূর্ণ করে ফেলতে চান। কোনো কাজ অপূর্ণ রাখতে চান না বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “এক বার আমার কাজ শেষ হয়ে গেলেই চলে যাব। তার পর অনেক দিন আমাকে দেখতে পাবেন না।”

বিরাট কোহলির (Virat Kohli) এমন পরিকল্পনা প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে। তবে কি বিরাটের অবসরের পর অভিনয় জগত থেকে বিদায় জানাবেন অভিনেত্রী আনুষ্কা শর্মা। নিজের ছেলে মেয়েকে নিয়ে দেশ ছেড়ে অজ্ঞাতবাসে চলে যাবেন তারা? ব্যক্তিগত জীবন নিয়ে কি পরিকল্পনা কোহলি (Virat Kohli) ও তার স্ত্রীয়ের। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই লুকোছাপা বিরাট অনুষ্কার। মেয়ে ভামিকার বয়েস তিন বছর। তবুও মেয়ের কোন ছবি এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি তারা। ছেলের ক্ষেত্রে জন্মের আগে থেকেই তারা সতর্ক ছিলেন। পাপরাজিদের হাত থেকে বাঁচতে অনুষ্কা ছেলের জন্ম দিয়েছেন লন্ডনে।

দেশে ফিরতেই বিমানবন্দরে পাপরাজিরা ঘিরে ধরেন অনুষ্কাকে। তখনই তিনি (Virat Kohli) জানিয়েছেন, ছবি তুলবেন, তবে সেই ছবি প্রকাশ করা যাবে না। এক ঝলক দেখান ছেলে অকায়কেও। পাপরাজিদের থেকে মেয়েকে আগলে রেখেছেন কোহলি দম্পতি। ছেলের ক্ষেত্রেও তারা একই কড়াকড়ি বজায় রেখেছে‌।

বিরাট (Virat Kohli) পত্নী অনুষ্কা শর্মা এখন সুখী গৃহিণী। গত চার-পাঁচ বছরে কোন ছবি মুক্তি পায়নি তার। মেয়ের জন্মের পর ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমাটি করেছিলেন তিনি। যদিও সেটি আজ অবধি মুক্তি পায়নি। অভিনেত্রী নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর জীবনে অগ্রাধিকার পায় তাঁর সন্তানরা। এবার বিরাটের অবসরের জল্পনা উঠতেই দুই ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে লন্ডনে সকলের থেকে আড়ালে থাকবেন বলেই অনুমান করা হচ্ছে। যদিও তাদের তরফে এ প্রসঙ্গে কোন মন্তব্য করা হয়নি।

RELATED Articles