ফের প্রাক্তন স্বামী তাহসানের কাছেই ফিরলেন মিথিলা, ঘর ভাঙার পথে সৃজিতের? কী ঘটছে?

বাংলাদেশের প্রথমসারির অভিনেত্রী তিনি। এপার বাংলা থেকে ওপার বাংলা তার অভিনয়ে মুগ্ধ অনেকেই। সিনেপ্রেমী দর্শকরা তাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন সমাজকর্মী। তিনি আর কেউ নন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। এদেশের নামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) স্ত্রী তিনি।

তবে একসময় বাংলাদেশের বিনোদন দুনিয়ার চর্চিত প্রেম ছিল তাহসান মিথিলার (Rafiath Rashid Mithila)। ‌ একসঙ্গে কাজ করতে করতে এই ব্যক্তিগত জীবনে একে অপরের হাত ধরেছিলেন। বিয়ে করে সুখী দাম্পত্যের ছবি এঁকে দিচ্ছিলেন অনুরাগীদের মনে। তাহসান মিথিলার (Rafiath Rashid Mithila) কোল আলো করে আসে মেয়ে আইরার। পর্দার মতো বাস্তবেও সেই জুটি বাংলাদেশের সিনে প্রেমীদের বিশেষ পছন্দের ছিল। তবে একদিন সেই সবকিছুর ইতি পড়ে। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ভেঙে যায়। বলাই বাহুল্য তাহসান মিথিলার অনুরাগীরা বেশ কষ্টই পেয়েছিল। সেসব এখন অতীত, এগিয়েছেন মিথিলা (Rafiath Rashid Mithila)।

২০১৯ সালের ডিসেম্বর মাসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে (Srijit Mukherjee) বিয়ে করেন মিথিলা (Rafiath Rashid Mithila)। এদেশে আসেন সৃজিত মুখোপাধ্যায়ের ঘরের লক্ষ্মী হয়ে। নিজেকে দক্ষ অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে। কখনো কলকাতায় কখনো বাংলাদেশে কাজের সূত্রেই দেখা যায় মিথিলাকে। সম্প্রতি, বাংলাদেশের বিনোদন দুনিয়ায় গুঞ্জন শুরু হয়েছে তাহসান মিথিলাকে নিয়ে। তারা নাকি বিচ্ছেদ ভুলে ফের কাছাকাছি আসছেন। সত্যিই কি তাই? সৃজিতকে ছেড়ে তাহসানের সাথে মেয়েকে নিয়ে বাংলাদেশের সংসার বাঁধবেন অভিনেত্রী (Rafiath Rashid Mithila)

বাস্তবে নয়, সিনেমার পর্দায় ফের একসঙ্গে তাহসান-মিথিলা (Rafiath Rashid Mithila)। নতুন ওয়েব সিরিজ ‘বাজি’ ছবির সৌজন্যেই ফের কাছাকাছি আসা। আরিফুর রহমানের পরিচালনায় ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে তাহসানকে। মিথিলা থাকবে সাংবাদিকের ভূমিকায়। সিরিজে তাদের দুই চরিত্র প্রেমে পড়বে কিনা তা প্রকাশ করেননি কেউই।

ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ হলেও একে অপরকে নিয়ে কোন খারাপ মন্তব্য করেননি তারা। বিচ্ছেদের পরেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন। মেয়ে আইয়ার দৌলতেই সম্পর্ক রয়েছে তাদের। মায়ের কাছে বড় হলেও, মাঝেমধ্যেই বাবা তাহসানের সঙ্গে সময় কাটাতে যান মেয়ে। তবে বাংলাদেশের সিনেপ্রেমীদের কাছে এটা নতুন চমক। বিচ্ছেদের পরেও পর্দায় একসাথে কাজ করবেন তারা।

RELATED Articles