“বাচ্চার মুখ যখন স্টিকার দিয়ে ঢাকবেনই তাহলে ছবি দেন কেন?”ছেলের মুখ ঢেকে ছবি দিয়ে কটাক্ষের শিকার মধুবনী

ফের নেটিজেনদের নিশানায় অভিনেত্রী মধুবনী গোস্বামী। এমনিতে নেটিজেনদের একাংশের নিশানায় থাকেন টলিউড ও বলিউড তারকারা। এবার ফের সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য শুনতে হচ্ছে টলিউডের বেশ পরিচিত অভিনেত্রীকে।

এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মধুবনী। কারণটা খুবই অদ্ভুত। ছেলের মুখ কেন তিনি ঢেকে রেখেছেন? তাই নিয়ে নেটিজেনদের কুমন্তব্য শুনতে হচ্ছে অভিনেত্রীকে। গত এপ্রিলে ছেলের মা হয়েছেন মধুবনী। তাঁর গোটা জগত এখন ছেলে কেশবকে জুড়েই। প্রথমে ছেলের ছবি প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কিন্তু পরে আবার জন্মাষ্টমীর সময় ছেলের মুখ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তুলে ধরেছেন এই তারকা।

এদিকে ফের আবার ছেলের মুখে স্টিকার দিয়ে ছবি পোস্ট করাতে রেগে গিয়েছেন নেটিজেনদের একাংশ। এদিন সোনালি পাড়ের সবুজ শাড়ি আর লাল ব্লাউজ পরে সেজেগুজে কোলে কেশবকে নিয়ে লেন্সবন্দী মধুবনী। কিন্তু ছোটো রাজপুত্রের লাল পাঞ্জাবী আর সাদা ধুতি দেখা গেলেও, দেখা যায়নি মুখ। অন্য দিকে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমার দুর্গা পূজা। আমার লক্ষ্মীপূজা। আমার নিত্যদিন শুধুই গোপাল সেবা।”"বাচ্চার মুখ যখন স্টিকার দিয়ে ঢাকবেনই তাহলে ছবি দেন কেন?"ছেলের মুখ ঢেকে ছবি দিয়ে কটাক্ষের শিকার মধুবনী

 

এদিন ছেলের মুখ স্টিকার দিয়ে ঢেকে রাখায় নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, “বাচ্চা তো ভগবান। তার মুখ কি স্টিকার দিয়ে লুকিয়ে রাখে?” কেউ আবার লিখেছেন, “বাচ্চার মুখ যখন স্টিকার দিয়ে ঢেকে রাখবেনই, তাহলে ছবি ছাড়ো কেন? আগে তো একবার দেখালে। আবার স্টিকার কেন? তোমাদেরই কি শুধু বাচ্চা হয়েছে! আর কারোর বাচ্চা হয়নি? কি বোঝাতে চাইছো?”

"বাচ্চার মুখ যখন স্টিকার দিয়ে ঢাকবেনই তাহলে ছবি দেন কেন?"ছেলের মুখ ঢেকে ছবি দিয়ে কটাক্ষের শিকার মধুবনী"বাচ্চার মুখ যখন স্টিকার দিয়ে ঢাকবেনই তাহলে ছবি দেন কেন?"ছেলের মুখ ঢেকে ছবি দিয়ে কটাক্ষের শিকার মধুবনী

 

 

 

 

 

এমনিতে বলিউডের অনেক তারকাই নিজেদের সদ্যোজাতের মুখ সামনে আনতে চান না। সেই একই পথে হেঁটেছেন টলিউডের কেউ কেউ। ছবি পোস্ট করেছেন কিন্তু কখনও তাতে স্টিকার বা অন্য কোনো কিছু দিয়ে সদ্যজাতের মুখ ঢেকে রেখে পোস্ট করেছেন। তবে মধুবনীর অনুরাগীরা তাঁর ঢাল হয়ে দাঁড়িয়েছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles