বর্তমানে মানুষের জীবনের একটি বড়ো অংশ জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়া মানেই প্রতিদিন ট্রেন্ড তৈরি হয় নতুন নতুন। সেই ট্রেন্ডে গা ভাসায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এমনই এক ট্রেন্ড এবার শুরু হয়েছে আলিয়া ভাট অভিনীত গঙ্গুবাই সিনেমার একটি গানের। ‘ঢোলিড়া’ গানে নেচে ফের ভাইরাল উমা মীনাক্ষী নামের একজন বিমান সেবিকা।
দিন কয়েক আগেই এপি ধিলোঁর ‘এক্সকিউজ’ গানে নেচে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেন এই বিমান সেবিকা। তারপর থেকেই বলিউডের নানা ট্রেন্ড গানগুলোতে নাচ করছেন তিনি। স্পাইসজেটের পোশাক পরেই তুমুল নাচতে দেখা গেলো ওই বিমান সেবিকাকে। শুধু দুর্দান্ত নাচই নয়, তাঁর অঙ্গভঙ্গি এবং অভিব্যক্তি বেশ নজর কেড়েছে মানুষের। ভিডিয়োর ক্যাপশনে উমা লিখেছেন, ‘ঢোলিড়া ট্রেন্ড.. এয়ারক্র্যাফ্টের মধ্যে’। এই ভিডিয়োতে আলিয়া ভাটকেও ট্যাগ করে দিয়েছেন উমা মীনাক্ষী।
খুব দ্রুত মুক্তি পেতে চলেছে গঙ্গুবাই কাথিয়াওয়াডি সিনেমাটি। এর ট্রেলার আলোড়ন ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। সেইসঙ্গে এক এক করে মুক্তি পাচ্ছে গানগুলি। আর সেইসঙ্গে ভাইরাল হয়ে যাচ্ছে সেই গান।
View this post on Instagram





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!