কলকাতায় এসে পুরোদস্তুর বঙ্গ-কন্যার অবতারে আকৃতি কক্কর

বর্তমানে তিনি জি বাংলার ‘সা রে গা মা পা’-এর বিচারক মণ্ডলীতে রয়েছেন। সেই সুবাদে আপাতত কলকাতাই তার আপন শহর। এই শহরে যখন রয়েছেন তার শহরের অনুষ্ঠান, সাজ-পোশাক থেকে নিজেকে বিরত রাখা কেন। এই কারণেই একেবারে বাঙালি অবতারেই ক্যামেরার সামনে ধরা দিলেন বিখ্যাত মুম্বইয়ের গায়িকা আকৃতি কক্কর।

সম্প্রতি ‘সা রে গা মা’-এর জন্য বাঙালি স্টাইলে সাজপোশাক করতে দেখা গেছে আকৃতি কক্করকে। লাল রঙের শাড়ি, খোঁপায় ফুলে একেবারে পুরোদস্তুর বাঙালি হয়েই উঠেছেন তিনি। যে ব্লাউজটি আকৃতি পরেছেন, তাতেও উঠে এসেছে বিজয়া দশমীর চিত্র। ব্লাউজের পিঠে সুতো দিয়ে কাজ করে নকশা করা সিঁদুর খেলার ছবি। আবার ব্লাউজের হাতায় গোল করে লেখা ‘শুভ বিজয়া’। শাড়ির সঙ্গে মানানসই ভারী গয়না পরতেও দেখা গিয়েছে তাকে। আকৃতি কক্কর এর আগের সিজনেও ‘সা রে গা মা পা’-এর বিচারক ছিলেন। কলকাতার সঙ্গে সম্পর্ক তার অনেকদিনেরই। অনেক বাংলা ছবিতে গানও গেয়েছেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কানে আসে ‘সা রে গা মা পা’-এর চারজন বিচারকের করোনা আক্রান্তের কথা। আকৃতি সেই সময় মুম্বইতে থাকলেও, তারও নাকি শরীর খারাপ বলে শোনা যায়। তার নাকি করোনার মৃদু উপসর্গ আছে বলে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। কিন্তু এরপর এই বিষয়ে কোনও খবর কানে আসেনি। এমনকি, আকৃতির তরফ থেকে এই ব্যাপারে কোনওরকম মন্তব্য করা হয়নি।

RELATED Articles