আমাদের বলিউডের নায়ক নায়িকারা কিন্তু ছুটি কাটাতে খুব ভালোবাসেন। সময় পেলেই তারা এদেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়ান।হবেনাই বা কেন হাতে যদি সময় থাকে আর পকেটে যদি থাকে প্রচুর টাকা তবে মানুষ ঘুরতে যেতেই পারে যেখানে খুশি। মালদ্বীপ যাওয়াটা বলিউডের স্টার দের কাছে জল ভাত। আর এমনিতেও জোড়ায় জোড়ায় ঘুরতে যেতে খুবই ভালোবাসেন বলিউডের কাপলরা। এই যেমন রণবীর কাপুর আলিয়া ভাট। এই জুটি সুযোগ পেলেই বেরিয়ে পড়েন এক সঙ্গে ঘুরতে।
তবে এবার আলিয়া ভাটকে দেখা গেল তার দিদির শাহিন ভাটের সঙ্গে। দুই বোন এক সঙ্গে সমুদ্রের ধারে ছুটি কাটাচ্ছেন। এ তো গেল ভালো কথা তবে কী এমন হল যে তাদের এই ছুটি কাটানো উঠে এলো খবরের শিরোনামে? আসলে নিজের মেকআপ ইন অবস্থায় একটি ভিডিও দিয়েছেন আলিয়া ভাট। যেখানে আলিয়া ভাটের কোলের উপর মাথা রেখে শুয়ে থাকতে দেখা যাচ্ছে তার দিদি শাহিন ভাট কে।
View this post on Instagram
ভিডিওটিতে আলিয়াকে একদমই মেকআপ হীন অবস্থায় দেখা গেছে। আর তাতেই হয়েছে যত গন্ডগোল। সমুদ্রের ধারে বসার জন্য আলিয়া হয়ে গেছেন সান ট্যানড। আইব্রো প্লাক ও করেননি তিনি। ফলে তাকে একদমই চেনা যাচ্ছে না। আর এই ভিডিও দেখেই তার বিরুদ্ধে ট্রোলিং করতে শুরু করে দিয়েছেন নেটিজেনরা।


কেউ তাকে বলছেন চুড়েল লাগ রাহি হো, আবার কেউ বলছেন তোমাকে রণবীর কাপুর পছন্দ করলো কী করে?সবাই আলিয়া ভাটের যে পরিমাণ খিল্লি ওড়াচ্ছেন তা দেখে আলিয়ার ভক্তদের মোটেও ভালো লাগছে না। দেখুনতো এই ভিডিও দেখে আপনি আলিয়াকে চিনতে পারেন কিনা?






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার