মাতৃত্ব জীবনের এক নতুন অধ্যায়, আর সেই অধ্যায়কে আরও সুন্দরভাবে গড়ে তুলতে এবার আধ্যাত্মিক পথের সন্ধান করলেন আলিয়া ভট্ট। সদ্য মা হওয়ার পর থেকে নিজের অনুভূতি এবং দায়িত্ব নিয়ে বহুবার মুখ খুলেছেন অভিনেত্রী, আর এবার তিনি সরাসরি প্রশ্ন রাখলেন আধ্যাত্মিক গুরু সদ্গুরু-র সামনে—কী ভাবে হওয়া যায় একজন ভাল মা।
বলিউডে আধ্যাত্মিকতা নতুন কিছু নয়। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি-র মতো তারকারা বহুদিন ধরেই এই পথে আগ্রহী। তাঁদের বিভিন্ন আশ্রমে যাতায়াত এবং মানসিক শান্তির খোঁজের কথা অনেকেরই জানা। সেই ধারাবাহিকতাতেই আলিয়ার এই পদক্ষেপ যেন নতুন মাত্রা যোগ করল, যেখানে মাতৃত্বের সঙ্গে যুক্ত হল আধ্যাত্মিক চিন্তাধারা।
মেয়ে রাহার জন্মের পর থেকেই নিজের মধ্যে এক গভীর পরিবর্তনের কথা জানিয়েছেন আলিয়া। মেয়েকে নিয়ে তাঁর উদ্বেগ, দায়িত্ববোধ এবং ভাল মা হয়ে ওঠার চেষ্টা বারবার উঠে এসেছে তাঁর কথায়। এমনকি প্রথমবার মেয়েকে জনসমক্ষে আনার সময়ও তিনি ভীষণ নার্ভাস ছিলেন বলে স্বীকার করেছেন অভিনেত্রী, যা তাঁর মাতৃত্বের আবেগকেই স্পষ্ট করে।
সদ্গুরুর কাছে প্রশ্ন রাখতেই এক মজার মুহূর্ত তৈরি হয়। আলিয়ার প্রশ্ন শুনে হেসে ফেলেন গুরু এবং বলেন, অতিরিক্ত চিন্তা করা মা বাবা কখনওই ভাল মা বাবা হতে পারেন না। এই সরল অথচ গভীর কথার মধ্যে লুকিয়ে ছিল জীবনের বড় শিক্ষা। উত্তরে আলিয়াও হাসতে হাসতে বলেন, কোনও মা বাবার পক্ষেই সন্তানের জন্য চিন্তা না করা সম্ভব নয়, আর সেই কথাতেই যেন বাস্তবতার প্রতিফলন ধরা পড়ে।
আরও পড়ুনঃ “আমার মেয়ে হাঁটতে পারে না, পা বেঁকে যায়…কিন্তু আমরা আশা হারাইনি” আবেগঘন কণ্ঠে জানালেন বরুণ ধাওয়ান! বিরল রো’গে আক্রা’ন্ত অভিনেতার একরত্তি কন্যা ‘লারা’, চিকিৎসার পদ্ধতি কী? সুস্থ হতে লাগবে কতদিন?
উল্লেখযোগ্য, শুধু আলিয়াই নন, রণবীর কপূর-ও মেয়েকে নিয়ে সমানভাবে সজাগ। তাঁরা দুজনেই চেষ্টা করছেন রাহাকে যতটা সম্ভব ভালোবাসা এবং সুরক্ষার মধ্যে বড় করে তুলতে। এই ছোট্ট কথোপকথনেই স্পষ্ট, তারকাদের জীবন যতই ব্যস্ত হোক না কেন, সন্তানের প্রতি তাঁদের দায়বদ্ধতা এবং ভালোবাসা একেবারেই সাধারণ মানুষের মতোই গভীর।





