জনপ্রিয় শো ‘কেবিসি’ বয়কটের হুমকি, ‘হাতজোড়’ করে অনুরাগীদের থেকে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

প্রায় দু’দশক হতে চলল টেলিভিশনের পর্দায় চলছে জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। এই জনপ্রিয় শো কিন্তু টেলিভিশনের অন্যান্য নান্না বড় বড় রিয়্যালিটি শো-কে বলে বলে দশ গোল দেবে। গত সোমবার থেকে এই শো-এর ১৩-তম সিজন শুরু হয়েছে।

তবে ঐতিহাসিক এই শো-কেও কিন্তু একবার দর্শকের রোষের মুখে পড়তে হয়েছিল। ফ্যানদের তরফে এই শো বয়কট করার ডাকও ওঠে। এরপর ড্যামেজ কন্ট্রোলে মাঠে নামেন খোদ এই শো-এর সঞ্চালক অমিতাভ বচ্চন। হাতজোড় করে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি।

সালটা ২০১৯। তখন চলছে ‘কেবিসি’-এর ১১তম সিজন। বিতর্ক শুরু হয় অমিতাভের একটি প্রশ্নকে ঘিরে। এই প্রশ্নের জেরে দর্শকের মনে হয়েছিল যে ছত্রপতি শিবাজী মহারাজকে উপযুক্ত সম্মান দেওয়া হয়নি।

অভিযোগকারীদের দাবী ছিল সেই প্রশ্নের চারটি অপশনের মধ্যে তিনটিতে মহরানা প্রতাপ, রাজা রঞ্জিত সিং, রানা সংঘ প্রভৃতি ব্যক্তিত্বের নাম মর্যাদার সঙ্গে নেওয়া হলেও ছত্রপতি শিবাজী মহারাজের নাম স্রেফ ‘শিবাজী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অত্যন্ত অসম্মানজনক। এই নিয়ে বিতর্ক শুরু হতেই সোনি টিভি চ্যানেলের কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে ক্ষমা চাওয়া হয়। বলা হয়, এই ঘটনা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও অনভিপ্রেত, এর জন্য তারা খুবই দুঃখিত।

এই শো-এর প্রতিষ্ঠাতা ও অন্যতম প্রযোজক সিদ্ধার্থ বসু এই প্রসঙ্গে একটি টুইটও করেন। ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি জানান যে দর্শকরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এই শো-এর অন্যান্য পর্বে কিন্তু ছত্রপতি শিবাজী মহারাজের নাম একাধিকবার সম্পূর্ণ মর্যাদা দিয়েই নেওয়া হয়েছে।

https://twitter.com/SrBachchan/status/1192901784911532032?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1192901784911532032%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Fkbc-fans-threatened-to-boycott-show-amitabh-bachchan-had-to-publicly-apologise-31629876286390.html

সিদ্ধার্থ বসুর এই টুইটটি রিটুইট করেন অমিতাভ বচ্চন। একটি ‘হাতজোড়’ করা ইমোজি দিয়ে তিনি লেখেন, “মর্যাদাহানির কোনও উদ্দেশ্যেই ছিল না। অনিচ্ছাকৃতভাবে কারোর বিশ্বাসে আঘাত করে থাকলে ক্ষমাপ্রার্থী”।

RELATED Articles