দুঃসাহসিক! মৌমাছির গুরুত্ব বোঝাতে গায়ে কয়েকশো মৌমাছি নিয়ে ১৮ মিনিট ফটোশুট অ্যাঞ্জেলিনা জোলির

তিনি বরাবরই ব্যতিক্রমী। হলিউডের আর কোন‌ও অভিনেতা-অভিনেত্রীর নাম ঠিক করে জানা না থাকলেও অ্যাঞ্জেলিনা জোলির না জানেনা এমন মানুষ মেলা ভার। ‌ তাঁর সামাজিক কর্মকান্ড হোক বা ব্যক্তিগত জীবনে বিভিন্ন সম্পর্কের সমীকরণ‌ই হোক বরাবরই পেজ থ্রি’র পাতা গরম করেছেন তিনি। তিনি বরাবরই স্রোতের বিপরীত মুখী। আর এবার ফের একবার দুঃসাহসিক কাজ করলেন ৪৫ বছর বয়সী এই হলিউড কুইন। ‌
 

মৌমাছি সংরক্ষণের সচেতনতার বার্তা দিতে গায়ের ওপর কয়েকশো মৌমাছি নিয়ে টানা ১৮ মিনিট ফটোশ্যুট করেন অ্যাঞ্জেলিনা জোলি। টানা ১৮ মিনিট নিঃশব্দে, ঠাঁয় একভাবে দাঁড়িয়ে ছিলেন অ্যাঞ্জেলিনা। সেই পরিস্থিতিতে ক্যামারার শাটার চালিয়েছিলেন ড্যান উইনটার্স। ফটোগ্রাফার ড্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলি প্রথম প্রকাশ্যে আনেন।

 

View this post on Instagram

 

A post shared by Dan Winters (@danwintersphoto)

মৌমাছির কামড়ে যেখানে ত্রস্ত থাকে মানুষ সেখানে কীভাবে এই মৌমাছির কামড় থেকে নিজেকে রক্ষা করে ফটোশ্যুট সারলেন অ্যাঞ্জেলিনা? সেই বিষয় বিস্তারিত জানিয়েছেন, ফটোগ্রাফার ড্যান। অ্যাঞ্জেলিনার নিরাপত্তা এবং স্টুডিওতে সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে ড্যান অনুসরণ করেছিলেন, ৪০ বছর আগে ফটোগ্রাফার রিচার্ড আভেডনের বিখ্যাত ‘বি-কিপার পোট্রেট’এর পন্থা।

ছবিতে দেখা যাচ্ছে সাদা অফ সোল্ডার পোশাকে ছিলেন অ্যাঞ্জেলিনা। কোন‌ও এক্সট্রা প্রটেকশন ছিল না তাঁর গায়ে। কিন্তু তিনি ছাড়া ইউনিটের বাকি সকলে সেফটির জন্য বিশেষ স্যুট পরা ছিল। মৌমাছিদের শান্ত রাখছে স্টুডিও ঘর প্রায় অন্ধকার রাখা হয়েছিল। মৌমাছি জমায়েত করতে পারে সম্ভাব্য স্থানগুলিতে আগে থেকে ব্যবহার করা হয়েছিল ফেরোমন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ। সেই কারণে চাক বাঁধতে অথবা অভিনেত্রীর দেহে হুঁল ফোটাতে পারেনি মৌমাছি।

RELATED Articles