নিজের বউ বা প্রেমিকার সামনে তারকারাও বীরপুরুষ থেকে ভিজে বেড়াল হয়ে যান! হ্যাঁ, এরকমই কিছু দৃশ্য চোখে পড়ল। তবে পুরোটাই মজার ছলে এবং ছবির প্রমোশনের জন্য। কথা হচ্ছে টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ আর ঐন্দ্রিলার।
প্রসঙ্গত পুজোতে আসতে চলেছে অঙ্কুশ অভিনীত ছবি ‘এফআইআর’। সেই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে এই ছবির প্রমোশনের জন্য নানা রকম ভিডিও পোস্ট করছেন অভিনেতা। এই ভিডিওতে অঙ্কুশের সঙ্গী হয়েছেন ঐন্দ্রিলা। ছবিতে তিনি যদিও বা নেই। কিন্তু ছবির প্রচারে সঙ্গীকে পুরোদমে সাপোর্ট করে চলেছেন তিনি।
এদিন ছবির প্রমোশনের জন্যই একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে অঙ্কুশের মাথায় বন্দুক রাখতে দেখা গেল ঐন্দ্রিলাকে। তবে এদিন শুধু অঙ্কুশের মাথায় বন্ধুকই রাখেননি, সঙ্গে তাঁকে দিয়ে ঘরের নানা রকম কাজও করিয়েছেন। ঘরমোছা, বাসন মাজা, সবজি কাটা থেকে শুরু করে প্রায় সমস্ত কাজই ঐন্দ্রিলার ভয়ে এদিন করছেন অভিনেতা।
View this post on Instagram
গত শনিবার দিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একটি ভিডিও আপলোড করে আপকামিং ছবি ‘এফআইআর’-এর প্রমোশনে করেছেন অঙ্কুশ। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ঐন্দ্রিলাও। সেখানেই তিনি জানিয়েছিলেন, ফের নতুন কিছু নিয়ে আসতে চলেছেন তাঁরা অনুরাগীদের জানানোর জন্য ফেসবুকে আগাম ভিডিও করেছিলেন। ছবিতে ঐন্দ্রিলা না থেকেও ছবির প্রমোশনে তাঁকে যথাসাধ্য সাহায্য করে চলেছেন।
প্রথম ভিডিওতে চোখে সানগ্লাস, কালো হুডি আর মুখে দেশলাই কাঠি নিয়ে অঙ্কুশের পাশে নানারকম অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে। সেখানে আবার কথা বলার মাঝে প্রেমিকাকে টেনে নিয়ে একের পর এক চুমু খেতে থাকেন অঙ্কুশ। তারপরে এদিনের ভিডিওতে অঙ্কুশের মাথায় বন্দুক রেখে তাঁকে দিয়ে নানা রকম কাজ করাতে দেখা যায় ঐন্দ্রিলাকে। ছবির প্রমোশনে মূলত অঙ্কুশের চরিত্র অভ্রজিত দত্ত কীরকম, তার একটা হালকা ইঙ্গিত দিয়েছেন এই তারকা জুটি।
View this post on Instagram
ছবিটি গোটাটাই থ্রিলারধর্মী হতে চলেছে। অঙ্কুশ ছাড়া ছবিতে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী ও বনি সেনগুপ্ত। সব মিলিয়ে এই বছরের পুজোর বক্স অফিস দেব ও জিৎ-এর সঙ্গে কাঁপাতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরাও। তা তাঁদের ছবির প্রমোশনের স্টাইল দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার