হঠাৎ করেই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত,স্বামী বিরাটের পাশে অনুষ্কা, বিরাটকে ‘নির্লোভ’ বলে আবেগঘন পোস্ট লিখলেন স্ত্রী

গতবছর ভারতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। এরপর আবার সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রকাশ করলেন কোহলি। এদিনের দীর্ঘ বার্তার মধ্যে কোচ রবি শাস্ত্রীকে আলাদা করে ধন্যবাদ দিয়েছেন বিরাট। যদিও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বিষয়ে কোনও উল্লেখ করেননি বিরাট।

এবার স্বামীর সেই পোস্টের সমর্থনে এলেন স্ত্রী এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। অধিনায়কত্বের প্রতি কোনোদিনই লোভ ছিল না বিরাটের, এমনটাই জানালেন অনুষ্কা। বরং সর্বদা সঠিক রাস্তায় হেঁটেছেন বিরাট। ফলে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে দলের স্বার্থে। গত সাত বছরে দলকে তিনি যা দিয়েছেন তার থেকে অনেক বেশি ফেরত পেয়েছেন তিনি নিজে কারণ অনেক কিছু শিখেছেন তিনি। খেলায় হারলে তাঁর চোখে জল দেখেছেন অনুষ্কা।

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

ফলে পরবর্তীকালে তাঁদের মেয়ে ভামিকা যখন বড় হবে তখন বাবার এই গুণগুলি রপ্ত করবে সে, এমনটাই মনে করেন নায়িকা। বিরাট-পত্নীর এই আবেগঘন পোস্ট অবাক করে দিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। এভাবেই তাঁরা স্বামী-স্ত্রী মিলে নেটিজেনদের মন জিতে নিয়েছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles