‘আমার মুখে কথা বসানো হয়েছে’, ‘জল থই থই ভালোবাসা’ বন্ধ নিয়ে অপরাজিতার মন্তব্যের ভুল ব্যাখ্যা, সংবাদমাধ্যমের উপর চটে লাল অভিনেত্রী

বন্ধ হয়েছে জল থই থই ভালোবাসা ধারাবাহিক। লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পর অপরাজিতা আঢ্যর (Aparajita Auddy) অভিনীত আরো এক মেগা ধারাবাহিক ছোট পর্দায় বেশি দিন জায়গা ধরে রাখতে পারল না। টিআরপি তালিকায় জায়গা করে নিলেও এক সপ্তাহের নোটিসে বন্ধ হল এই ধারাবাহিক। ভালো টিআরপি সত্ত্বেও কেন বন্ধ করে দেওয়া হলো এই ধারাবাহিক সেই নিয়ে নিজের মতামত রেখেছিলেন অভিনেত্রী অপরাজিতা। অথচ সংবাদ মাধ্যমে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তার মুখে কথা বসিয়ে সেগুলি প্রচার করা হয়েছে। সেই কারণেই এবার রেগে গেলেন অভিনেত্রী (Aparajita Auddy)

সোশ্যাল মিডিয়ায় অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) বলেন, “জলসা আমাদের সঙ্গে অন্যায় করল… অনেক কষ্টে আজ সেট ছেড়ে চলে যাচ্ছি”। সেই ভুয়ো সংবাদের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। অপরাজিতার লিখেছেন, “জল থই থই ভালোবাসা বিষয়ক যা কিছু বক্তব্য আমার ছিল, সেটা আমি আগেই ব্যক্ত করেছি, তবে এই তথাকথিত খবরের সমাজ মাধ্যম চ্যানেলটি তাদের পোস্ট-এ আমার কথা ও আচরণ বিষয়ে যা যা লিখেছেন, তার পুরোটাই মিথ্যা। প্রথমত চ্যানেল আমার সঙ্গে অন্যায় করেছে, এত বড় মিথ্যা আমার মুখে বসানো অপরাধ। আর আমি কষ্টে সেট ছেড়ে চলে যাচ্ছি, এই ধরণের শিশুসুলভ আচরণ আমার মতো পেশাদার অভিনেতার বিষয়ে করা আরও বড় অন্যায়।”

এরপরই হলুদ সাংবাদিকতা নিয়ে সরব অভিনেত্রী (Aparajita Auddy)। তিনি (Aparajita Auddy) বলেন, “এই গজিয়ে ওঠা সংবাদ মাধ্যম কারা? কী এদের সাংবাদিকতার পরাকাষ্ঠা? ধিক্কার এই রকম ‘মিডিয়া’ কে যারা এধরণের মিথ্যাচারের আশ্রয় নিয়ে লাইক, কমেন্ট, শেয়ার ও ব্যবসার কারণে সংবাদ মাধ্যমকে দূষিত করছে। আমি এই পোস্ট এ তাদের খবরের স্ক্রিনশট ও লিঙ্ক দুটোই দিচ্ছি, রিপোর্ট করে আসতে ভুলবেননা! এ ধরণের মিথ্যাচারের নামে স্বস্তার (সস্তার) হলুদ সাংবাদিকতা বন্ধ না হলে আমাদের সামনে সমূহ বিপদ”।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় জল থই থই ভালোবাসা ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে এক পোস্টের কমেন্টে অপরাজিতা (Aparajita Auddy) লিখছিলেন, “কি হাস্যকর, এটা দেখে না লিখে পারলাম না। যেসমস্ত সিরিয়ালের TRP কম সেগুলো চলছে। আর আমরা টিআরপিতে এতটাই এগিয়ে আছি, স্লটলিডার, শেয়ার বেশি, তবু সেই সিরিয়ালকেই বন্ধ করে দেওয়া হল। এখানে হা হা হা হাসি ছাড়া আর কিছুই আসছে না।”

উল্লেখ্য, গত সোমবার থেকেই জল থই থই ভালোবাসা ধারাবাহিকের জায়গা নিয়েছে ‘শুভ বিবাহ’। সোনামণি সাহা ও হানি বাফনার জুটির নতুন মেগা রাত ৯টার স্লটে দেওয়া হয়েছে।

RELATED Articles