BJP Panchayet Upopradhan joined TMC: পঞ্চায়েত ভোটে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু যত দিন যাচ্ছে, ততই যেন নানান গ্রাম পঞ্চায়েতে ভাঙনের ছবি সামনে আসছে। ফের একবার গ্রাম পঞ্চায়েতে ধাক্কা খেল গেরুয়া শিবির। গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তনুশ্রী মণ্ডল এবার বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে (BJP Panchayet Upopradhan joined TMC)।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ ব্লকের ৩ নম্বর রানিচক গ্রাম পঞ্চায়েতে। সেখানকার উপপ্রধান তনুশ্রী মণ্ডল যোগ দিয়েছেন তৃণমূলে (BJP Panchayet Upopradhan joined TMC)। আজ, শুক্রবার দাসপুরের সোনাখালিতে একটি দলীয় কর্মসূচি ছিল তৃণমূলের। সেখানেই এদিন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া তৃণমূলের পতাকা তুলে দেন তনুশ্রী মণ্ডলের হাতে। অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন এদিন।
পঞ্চায়েত ভোটের সময় এই রানিচক গ্রাম পঞ্চায়েতের ১১টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৬টি আসন আর তৃণমূল জিতেছিল ৫টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠ হিসেবে এই পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল বিজেপি। কিন্তু লোকসভা ভোটে বেশ বড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। আর এরই মধ্যে এবার বিজেপি উপপ্রধান যোগ দিলেন তৃণমূলে (BJP Panchayet Upopradhan joined TMC)।
এই যোগদান প্রসঙ্গে তৃণমূলের দাবী, “বিজেপি যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দেয় ও ভোট মিটলে মানুষের হাত ছেড়ে সরে পড়ে, তা সকলে দেখেছে। তৃণমূল ৩৬৫ দিনই মানুষের পাশে থাকে। মানুষকে পরিষেবা দেয়। তাই সকলে এ দলে আসতে চাইবেন সেটাই স্বাভাবিক” (BJP Panchayet Upopradhan joined TMC)।
এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে তনুশ্রী মণ্ডল (BJP Panchayet Upopradhan joined TMC) বলেন, “এক বছর ধরে কাজ করে বুঝলাম এখানে কাজ করাই সম্ভব নয়। আমাদের দলীয় কর্মীরাই অসহযোগিতা করছেন। আমি জানতেই পারি না কীভাবে কী কাজ হচ্ছে। কোনও কাজ হচ্ছে, আমার তো নজরেও আসেনি। তাই দিদির উন্নয়ন দেখে আমি এখানে যোগ দিলাম। আমি চাই আমাদের পঞ্চায়েতের উন্নয়ন হোক”।
অন্যদিকে, এই প্রসঙ্গে বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত বলেন, “উনি বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দিলেন। লোকসভা ভোটের পর আসলে তৃণমূলে দিকে দিকে মানুষকে ভয় দেখাচ্ছে। মিথ্যা কেসে ফাঁসাচ্ছে। রানিচক পঞ্চায়েত সদস্যও তাই ভয়ে বাধ্য হলেন তৃণমূলে যেতে। তবে এখনই পঞ্চায়েত দখল করার জায়গায় তৃণমূল নেই”।





