বিশ্বের দরবারে ভারতের জয়জয়কার! আন্তর্জাতিক প্রতিযোগিতায় দৌড়ে জিতলেন সোনা, বয়স সংখ্যা মাত্র, ফের প্রমাণ ৭৯ বছর বয়সী অনিমা তালুকদারের

Anima Talukdar won Gold: ৭৯ বছর বয়সে এক বাঙালি মহিলা, ভারতের হয়ে সোনা জিতেছেন (Anima Talukdar won Gold)। বাঙালি মেয়েরা পিছিয়ে নেই, তার এক প্রকৃষ্ট উদাহরণ ইনি। ৬০ বছর বয়সে অবসরপ্রাপ্ত হয়ে যাওয়া মানে ঘরবন্দি নয়। অনিমা তালুকদার (Anima Talukdar) বর্ধমান জেলার কালনায় কৃষ্ণদেবপুর নামক একটি গ্রামে থাকেন। তিনি পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষিকা। জীবনের প্রায় ৩৫ টা বছর নিষ্ঠার সাথে স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়িয়েছেন তিনি।

অনিমা দেবীর (Anima Talukdar) বাড়ি থেকে একটু দূরেই ধাত্রীগ্রাম। সেখানেই বাঁধাগাছি নামক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব পদ সামলাতেন তিনি। অনিমা দেবীর বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় দু কিলোমিটার। বাড়ি থেকে স্কুলে যাবার পথে কোন বাস রাস্তা ছিল না। অটো বা অন্যান্য গাড়ি ভাড়া করে যেতেই পারতেন তিনি। তবে সেটা বেশ ব্যয়বহুল প্রত্যেকদিন অত টাকা যাতায়াতের জন্য খরচ করার কোন মানে নেই। অনিমা তালুকদার (Anima Talukdar) ঠিক করেন হেঁটেই স্কুলে যাওয়া আসা করবেন। প্রত্যেকদিন দু কিলোমিটার করে পথ হেঁটে স্কুলে যেতেন এবং স্কুল থেকে দু কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরতেন (Anima Talukdar won Gold)

এমনভাবেই কর্মজীবনের শেষ দিন পর্যন্ত স্কুলে আসা-যাওয়া করেছেন তিনি। ২০০৪ সালে কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর প্রৌঢ়দের জন্য বিশেষ যে খেলাধুলার প্রতিযোগিতা হয়, সেখানে যোগদান করতে শুরু করেন অনিমা তালুকদার (Anima Talukdar)। ইতিমধ্যেই বনগাঁ, উত্তরপাড়া বিভিন্ন এলাকায় হাঁটা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তিনি। এরপর জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেন্নাই পৌঁছান অনিমা তালুকদার (Anima Talukdar)। সেখানে ৫ কিলোমিটার ম্যারাথানে রুপোর পদক যেতেন তিনি। সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাস্টার্স ট্র্যাক এন্ড ফিল্ড নামক প্রতিযোগিতার আয়োজন হয়েছে জানতে পারেন অনিমা তালুকদার (Anima Talukdar won Gold)

ভারত ছাড়াও আরো সাতটি দেশ থাকে বহু প্রৌঢ় অ্যাথলিট অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। ভারত থেকে শুধুমাত্র ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে অনিমা দেবী (Anima Talukdar) অন্যতম। তিন কিলোমিটার ম্যারাথন হাঁটা, শট পার্ট ও ২০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেন অনিমা দেবী। সাতটি দেশের প্রৌঢ় অ্যাথলিটদের পিছনে ফেলে ভারতের হয়ে দুটি বিভাগে সোনা জিতে নেন অনিমা তালুকদার (Anima Talukdar won Gold)। শট পার্টে ব্রোঞ্জও জিতেছেন তিনি।

বিদেশে একজন বাঙালি প্রৌঢ় মহিলা (Anima Talukdar) শুধু মেডেল জেতেননি, বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন (Anima Talukdar won Gold)। শুধু অনিমা দেবী নয় প্রৌঢ় স্কুল শিক্ষক দেবাশীষ চক্রবর্তীও লং জাম্পে সোনা জিতে ভারতকে গর্বিত করেছেন। সিঙ্গাপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতীয়দের জয়জয়কার।

আরও অন্যান্য খবর