টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি আবারও নেটিজেনদের আলোচনার কেন্দ্রে। ‘খেলনা বাড়ি’, ‘মিঠিঝোরা’ এবং ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পিৎজার ছবি পোস্ট করেন আরাত্রিকা। সেই ছবিতে এক পুরুষের হাত দেখা যাওয়ার পর থেকেই অনেকের মনে প্রশ্ন ওঠে, অভিনেত্রী কি নতুন সম্পর্কে জড়িয়েছেন? মুহূর্তের মধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয় নানা জল্পনা।
আরাত্রিকার ব্যক্তিগত জীবন নিয়ে আগেও বহুবার আলোচনা হয়েছে। এক সময় সহ-অভিনেতা অভিষেক বীর শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তারও আগে অভিনেতা আর্য দাশগুপ্তের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। তাই নতুন ছবিতে একজন পুরুষের হাত দেখা মাত্রই অনেকেই ধরে নেন, অভিনেত্রী হয়তো কোনও বিশেষ মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন।
এরপর ছবির কমেন্ট বক্সে এক অনুরাগী জানতে চান, পিৎজার ছবিতে দেখা হাতটি আসলে কার? সেই প্রশ্নের পরই কৌতূহল আরও বাড়তে থাকে। অনেকেই বিভিন্ন রকম অনুমান করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয় এবং অনেকেই নতুন সম্পর্কের ইঙ্গিত খুঁজতে থাকেন।
তবে আরাত্রিকা কোনও জল্পনা বাড়তে দেননি। তিনি নিজেই কমেন্টে জানিয়ে দেন, ছবিতে যাঁর হাত দেখা যাচ্ছে তিনি তাঁর দাদা অর্ণব। হাসির ইমোজি দিয়ে অভিনেত্রী লেখেন, ছবিটি কোনও বিশেষ ভাবনা নিয়ে তোলা হয়নি। তাঁর এই এক কথাতেই স্পষ্ট হয়ে যায়, ছবির সঙ্গে প্রেম বা ডেটের কোনও সম্পর্কই নেই।
আরও পড়ুনঃ ক্যামেরার ফ্ল্যাশে অতিষ্ঠ! বারবার বারণের পরেও ছবি তোলা থামালেন পাপারাজ্জিরা, ক্যামেরার সামনেই ক্ষো’ভে ফেটে পড়ে যা করলেন মৌনী রায়…মুহূর্তে ভাইরাল ভিডিও?
অভিনেত্রীর এই উত্তর সামনে আসতেই সমস্ত জল্পনার ইতি ঘটে। অনেক অনুরাগীও বিষয়টি নিয়ে মজার প্রতিক্রিয়া দেন। তাঁদের মতে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সামান্য একটি ছবি দেখেও মানুষ সহজেই নানা গল্প তৈরি করে ফেলে। আরাত্রিকার সহজ ও স্পষ্ট জবাব সেই অযথা গুঞ্জনেরই ইতি টেনেছে।






