গানের মাঝেই ভরা মঞ্চে অদ্ভুত আচরণ অরিজিতের, দেখে অবাক অনুরাগীরা, কী এমন কি ঘটালেন গায়ক?

বলিউডের মোস্ট ওয়ান্টেড গায়ক তিনি (Arijit Singh)। আট থেকে আশি, তাঁর সুরে মুগ্ধ গোটা বিশ্ব। এত জনপ্রিয়তা সত্ত্বেও লাইম লাইট থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন অরিজিৎ সিং (Arijit Singh)। বড় বড় শো করেও শিকড়ের টানে ফিরে আসেন দেশের বাড়িতে তিনি থাকেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সাফল্যের শিখর ছুঁয়েছে তাঁর, তবু শিকড় আঁকড়ে থাকতে ভালোবাসেন অরিজিৎ (Arijit Singh)। ‘তুম হি হো’ গানের পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।  

অরিজিৎ সিং-এর (Arijit Singh) কনসার্ট মানেই চমক ভরপুর। স্টেজে উঠে অনুরাগীদের সারপ্রাইজ দিতে ভুলে যান না তিনি। প্রত্যেকবার তার গানের জাদুতে মন্ত্রমুগ্ধ হতে বাধ্য করেন শ্রোতাদের। স্টেজে উঠে অরিজিৎ সিং (Arijit Singh) এমন কাণ্ড করে বসবেন তা কল্পনাও করতে পারেননি তার অনুরাগীরা। একেবারে অবাক হয়ে গেছেন তার ভক্তরা। ‌ এমন কি করলেন যাতে, অরিজিৎ সিং এর অনুরাগেরা অবাক হয়ে গিয়েছেন। ‌

সম্প্রতি, সোশাল মিডিয়ায় অরিজিতের (Arijit Singh) একটি কনসার্টের ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে গান গাইতে গাইতে হঠাৎ স্টেজের মধ্যেই নেল কাটার দিয়ে নখ কাটতে শুরু করেছেন অরিজিৎ। গায়কেরা এমন কাণ্ড দেখে অবাক সকলে। তার অনুরাগী থেকে শুরু করে প্রত্যেকেই হতবাক হয়ে গিয়েছেন গায়কের এই কাণ্ডে। হঠাৎ কেন স্টেজে দাঁড়িয়ে নখ কাটলেন অরিজিৎ (Arijit Singh)

জানা গিয়েছে তার আসল রহস্য। কেন স্টেজে দাঁড়িয়ে নখ কেটেছেন গায়ক। গিটার বাজানোর সময় যদি নখ ঠিকভাবে কাটা না থাকে তাহলে অসুবিধা হতে পারে, এটা সকল গিটার বাদকদের জানার কথা। ঠিক সেই কারণেই মঞ্চে উঠেই নখ কেটে নিয়েছেন অরিজিত সিং (Arijit Singh)। অরিজিৎ সিং এর মত স্টার গায়কের এমন মাটির মানুষের মতো আচরণ বারবার মন কেড়ে নেয় অনুরাগীদের।

সব সময়ই সাধারণদের সাথে মিশে থাকেন অরিজিৎ (Arijit Singh)। কখনও নিজের ছেলের স্কুলের বাইরে বাকি অভিভাবকের মতো অপেক্ষা করছেন, আবার কখনও স্কুটি চেপে ঘুরছেন, পাড়ার দোকান থেকে বাজার করেন-এসবই তাকে আরো বাকিদের থেকে আলাদা করে। ফেম থেকে দূরে এসে বাকি আর পাঁচটা সাধারন মানুষের মতোই জীবন যাপন করেন অরিজিৎ সিং। 

শাহরুখ, সলমন থেকে রণবীর কাপুর, অরিজিৎ সিংয়ের (Arijit Singh) গানে লিপ মেলাতে মুখিয়ে থাকেন বলিউডের সেলেবরাও। আর পাঁচটা সাধারন অনুরাগীদের মতো বলিউডের তারকারাও তার গানে মুগ্ধ হয়েছেন বারবার। কয়েকদিন আগে অরিজিত সিং এর লাইভ কনসার্টে ট্যাঙ্ক টপ খুলে গায়কের দিকে ছুড়ে দিয়েছিলেন এক অনুরাগী, তাতে লজ্জায় মুখ লাল হয়ে গিয়েছিল অরিজিতের। মহিলা ভক্তের কীর্তি দেখে অবাক হয়ে গিয়েছিলেন গায়ক। অনুরাগীকে ফিরিয়ে দেননি, পোশাকে সযত্নে নিজের নাম লিখে দিয়েছিলেন গায়ক। মাস দুয়েক পুরনো ভিডিও হলেও, সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। লাজুক অরিজিত সিংকে দেখে মন মজেছে অনেক অনুরাগীদের। 

RELATED Articles