অর্জুনের পরে মালাইকা, একই দিনে করোনা আক্রান্ত বলিউডের প্রেমিক জুটি! শুরু হল ট্রোলিং

সত্যিই অমর প্রেম বটে! বয়ফ্রেন্ড সকালে করোনা আক্রান্ত হলেন, রাতে খবর পাওয়া গেল গার্লফ্রেন্ডও করোনা পজিটিভ! না অবশ্যই কোনো সাধারণ মানুষের কাহিনী নয়, এই বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড হলেন অর্জুন কাপুর(Arjun Kapoor) এবং মালাইকা অরোরা(Malaika Arora)।রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা(Corona positive) আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন অর্জুন কাপুর। লিখেছিলেন, “আমি করোনায় আক্রান্ত হয়েছি। আপনাদের সকলকে এটা জানানো আমার কর্তব্য। আমি ভাল আছি। কোনও উপসর্গ নেই আমার। বাড়ির সকলের থেকে নিজেকে আলাদা রেখেছি। চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। আপনাদের সকলকে আগাম ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। আগামী দিনে আমি কেমন থাকছি সেটা নিজেই আপনাদের জানাবো। এই সময়টা খুবই কঠিন। তবে আমি বিশ্বাস করি এই ভাইরাসের প্রভাব কাটিয়ে পৃথিবী আবার সুস্থ হয়ে উঠবে। আপনাদের সকলের জন্য অনেক ভালোবাসা রইলো।” যদিও মালাইকা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কোন রকম পোস্ট দেননি তবে সংবাদমাধ্যম সূত্রের খবর পরে মালাইকার করোনা টেস্টের রিপোর্ট আসে সেখান থেকে জানা যায় তিনি পজিটিভ।

বলিউডের অর্জুন এবং মালাইকার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ কিছুদিনের। বয়সে অনেকটাই ছোট অর্জুনের প্রেমে হাবুডুবু খাওয়া মালাইকাকে নিয়ে ট্রোলিংও কম হয়নি। প্রথমে সম্পর্কের কথা অস্বীকার করলেও পরে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি দিয়ে সম্পর্কের কথা স্বীকার করে নেন বনি কাপুর পুত্র এবং আরবাজ খানের প্রাক্তন পত্নী। এমনকি মালাইকা-আরবাজের ডিভোর্সও নাকি অর্জুনের কারণেই হয়েছে বলে অনেকের ধারণা। বিটাউনে এরকমও শোনা যায় যে, প্রাক্তন বৌদির কাজে যথেষ্ট অসন্তুষ্ট ভাইজান সলমান খান এবং তার রাগ গিয়ে পড়েছে অর্জুন কাপুরের উপর!

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে মালাইকা উপসর্গহীন হওয়ায় নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। প্রসঙ্গত মালাইকা যে রিয়েলিটি শো এর বিচারক সেখানে ৭-৮ জন করোনা সংক্রামিত হয়েছিলেন তাই শুটিং বন্ধ করে দিতে হয়। এর পরে গত জুন মাসে মালাইকার বাড়ি সিল করা হয় ওই আবাসনে একজন করোনা আক্রান্ত হওয়ায়। এবার অভিনেত্রী নিজেই আক্রান্ত হলেন। যদিও এই জুটির দুজনেই একই দিনে করোনা আক্রান্ত হওয়ায় সকলের প্রশ্ন গোটাটাই কি ঘটনাচক্রে?

RELATED Articles

Leave a Comment