অর্কজা আচার্য বাংলা টেলিভিশন দুনিয়ার বেশ পরিচিত নাম। ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকে নিরুপমার চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে, ‘রানী রাসমনি’ ধারাবাহিকের ভূপাল অর্থাৎ বিশ্ববসু বিশ্বাসকেও সকলের চেনা। এই দুজন বেশ কিছু বছর ধরেই প্রেমের সম্পর্কে লিপ্ত। তবে সম্প্রতি এই প্রেমে ধরল চিড়।
এই দুজনের বন্ধুত্ব প্রায় সাত বছরের। একসঙ্গে থিয়েটার করতেন তারা। সেখান থেকেই আলাচারিতা। বলা যায়, টেলিভিশনে বিখ্যাত হওয়ার আগে থেকেই তাদের সম্পর্ক। তবে, পরে অবশ্য নিজেদের সম্পর্কের কথা জানান নি তারা। এর পিছনে বেশ কিছু কারণও ছিল অবশ্য।
আরও পড়ুন- শেষমেশ ছেলের সঙ্গে চুপিসারে প্রেম করছেন জবা, ছবি প্রকাশ্যে আসতেই হইচই নেট দুনিয়ায়
যদিও দুজনের প্রেমের সম্পর্কে চিড় ধরলেও এখনও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। এই অর্কজার মত, তিনি এখন লকডাউন ও ধারাবাহিকের ভবিষ্যৎ ছাড়া আর অন্য কিছু নিয়ে ভাবছেন না। এদিকে, বিশ্ববসুরও মত একই। জানান, অর্কজা তাঁর ভালো বন্ধু আর ভবিষ্যতে একসঙ্গে কাজও করতে চান তারা।
তবে বিশ্ববসু ও অর্কজা এ বিষয়ে মুখে কুলুপ আঁটলেও, তাদের এক ঘনিষ্ঠ বন্ধু মারফৎ জানা যায় যে বেশ কয়েক মাস আগেই নাকি তাদের ব্রেক আপ হয়ে গিয়েছে। তবে তারা এখনও খুব ভালো বন্ধু। পুরনো সম্পর্ক নিয়ে তাদের মধ্যে কোনও সমস্যা নেই। আসলে, এই বিষয় নিয়ে কোনও লেখালেখি হোক, তা চান না তারা, এই কারণেই এই ঘটনা প্রকাশ্যে আসেনি।
কিন্তু কেন হঠাৎ ব্রেক আপ হল তাদের?
কারণ হিসেবে উঠে আসছে অভিনেতা গৌরব রায়চৌধুরীর নাম। ‘ওগো নিরুপমা’-তে তিনি অর্কজার বিপরীতে অভিনয় করছেন। অর্কজা ও গৌরবের রসায়ন নিয়েও কম চর্চা হচ্ছে না সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেসব কিছুকেই শুধুমাত্র রটনা বলে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন- বলিউডে ‘খোকা’ আসছে! অনির্বাণের ডেবিউ ছবিতে বিপরীতে রানী
ধারাবাহিকে তাদের রোম্যান্টিক দৃশ্যে অভিনয় দর্শকের বিশেষ নজর কেড়েছে। এদিকে, গত বছর পুজোর সময়ই ব্রেক আপ হয়েছে গৌরবের। অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। ২০২০-এর প্রথমের দিকেই নিজেদের সম্পর্কে সিলমোহর দেন গৌরব। কিন্তু ছ’মাসের মধ্যেই ভেঙে যায় সম্পর্ক।

তাহলে কী ভাঙা মনকে জোড়া দিতেই আরও জোরালো হয়ে উঠল অর্কজা ও গৌরবের ‘বিশেষ বন্ধুত্ব’? সে উত্তর অবশ্য এখনও মেলেনি।





