আমরা দূর থেকে ভাবি সেলিব্রিটিদের লাইফটা কত ভালো। তাদের জীবন জুড়ে শুধুই আলো, অন্ধকার নেই। কিন্তু বাস্তবে তো তেমন টা হয় না তার প্রমাণ হলো অভিনেত্রী অরুণিমা ঘোষ এর জীবন। গত দু’বছর ধরে এক যুবককের থেকে তিনি হত্যার হুমকি পেয়ে আসছে যার জন্য তিনি যথেষ্ট ভীত-সন্ত্রস্ত হয়ে রয়েছেন। এবার পুলিশের কাছে অভিযোগ করায় সেই যুবক গ্রেফতার হলো পুলিশের হাতে।
পরিবারের সদস্যদের হত্যা করার ভয় দেখানো, অ্যাসিড ছুড়ে আক্রমণ করার হুমকি— দু’বছর ধরে অভিনেত্রী অরুণিমা ঘোষকে নানা ভাবে ব্যতিব্যস্ত করেন এক যুবক। রবিবার রাতে অরুণিমার বাড়িতে পৌঁছে যান সেই যুবক। যার ফলে ভয় পেয়ে যান অভিনেত্রী এবং পুলিশে অভিযোগ করেন। এরপরই অরুণিমার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় সেই যুবককে।
অরুণিমা জানিয়েছেন গত দু’বছর ধরে তাকে বিরক্ত করে যাচ্ছেন এই যুবক। ছেলেটির দাবি সে অরুণিমাকে ভালোবাসে। কোনোভাবে অরুণিমার ফোন নাম্বার জোগাড় করেছে সে। তাকে ফোন করে হুমকিও দিয়েছে।তার মা মাসি ছোট ভাইকে ক্রমাগত অশ্লীল কথাবার্তা বলে চলেছে। তিনি আর সহ্য করতে পারছেন না।
এর আগেও দু’বার সেই যুবকের হাজতবাস হয়েছে। এক বার ১১ দিনের জন্য, আর এক বার ৭ দিনের জন্য জেলে কাটিয়ে এসেছেন তিনি। গ্রেফতার হওয়া যুবকের জন্য অরুণিমা এক বার শ্যুটিং বাতিল করেছিলেন, এক বার বেড়াতে যেতে পারেননি। সব বাতিল করে ছেলেটিকে গ্রেফতার করানোর জন্য অরুণিমাকে ম্যাজিস্ট্রেটের কাছে ছুটতে হয়েছিল।






