ছোট পোশাক পরে ব্যাঙ্গালোরের (Bangalore) মতো আধুনিক শহরের পার্কে শরীরচর্চা করছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী (Famous actress) সমযুক্তা হেগড়ে (Samyuktha Hegde)। আর তাঁকেই হেনস্তার অভিযোগে কাঠগড়ায় কংগ্রেস নেত্রী ও তাঁর দলবল। তাদের বিরুদ্ধে নীতি পুলিশির অভিযোগ রয়েছে! অভিনেত্রী সমযুক্তা হেগড়ের এক বন্ধু এই ঘটনার বিরোধ করায় তাঁকে মারধর পর্যন্ত করা হয় বলে ওই কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
রোডিজ(Roadies), স্প্লিটসভিলা(Splitsvilla), কন্নড় বিগবসে (kannada Bigg boss) এর মত জনপ্রিয় রিয়্যালিটি শোতে নজর কেড়েছেন এই কন্নড় অভিনেত্রী। কন্নড় সিনেমাতেও যথেষ্ট পরিচিত মুখ সমযুক্তা। শুক্রবার সন্ধ্যায় কর্নাটকের (Karnataka) রাজধানী বেঙ্গালুরুর আগারা লেকে(Agara Lake) শরীরচর্চা করছিলেন তিনি। পরনে ছিল স্পোর্টস ব্রা। সেই পোশাক নিয়েই কংগ্রেস নেত্রী আপত্তি জানান বলে অভিযোগ সংযুক্তার। নিজের ইনস্টাগ্রামে(Instagram) গোটা ঘটনার লাইভ স্ট্রিমিং করেছিলেন অভিনেত্রী। সঙ্গে লেখেন, “আগারা লেকে আমাদের হেনস্থা ও মারধর করেছেন কবিতা রেড্ডি। এই ঘটনার অনেক সাক্ষী ছিল। অনেক ভিডিও রয়েছে। তাই আমি বেঙ্গালুরু পুলিশকে এই ঘটনায় নজর দেওয়ার আবেদন করছি।” ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত কংগ্রেস নেত্রী কবিতা রেড্ডি(Kavita Reddy) সংযুক্তার বন্ধুর দিকে তেড়ে যাচ্ছেন। সংযুক্তার অভিযোগ, “পার্কে আমরা তিনজন শরীরচর্চা করছিলাম। এমন সময় হঠাৎই কবিতা রেড্ডি এসে বলতে থাকেন আমাদের পোশাক খারাপ। শরীরচর্চার জায়গায় নাকি আমরা ক্যাবারে করছি।” এমনকী, পুলিশও নাকি কবিতা রেড্ডির সঙ্গে কথা বলে তাঁদেরই পার্ক থেকে বেরিয়ে যেতে বলেন বলে দাবি অভিনেত্রীর। পার্কে উপস্থিত বাকিদের বিরুদ্ধেও তিনি নীতি পুলিশগিরির অভিযোগ এনেছেন।
https://twitter.com/SamyukthaHegde/status/1301951856298475520?s=20
তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন কংগ্রেস নেত্রী কবিতা রেড্ডি। তাঁর পালটা দাবি, “পার্কে জোরে মিউজিক চালিয়ে সংযুক্তা ও তাঁর বন্ধুরা নাচছিলেন। তাঁদের থামতে বললে রক্ষীকে হেনস্থা করা হয়। তাই আমি তাঁদের ক্ষমা চাইতে বলেছিলাম।” তাঁর আরও দাবি, “ওঁদের ছবি তোলায় একজন আমাকে গালিগালাজ করে। তখনই আমি প্রতিবাদ করি।”





