পর্ণ ভিডিও তৈরির অভিযোগে জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। পর্ন ভিডিও বানানো ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আসে তাঁর বিরুদ্ধে। মুম্বাই পুলিশের দ্বারা গ্রেফতার হওয়ার পর থেকে তিনি বারবার জামিনের চেষ্টা করেছেন। কিন্তু তা মঞ্জুর হয়নি প্রথমে। তবে এবার তাঁর চেষ্টা বিফলে যায়নি।
সোমবার দিন শেষমেশ জামিন পেলেন রাজ এবং তাঁর আইটি কর্মী রেয়ান থ্রোপ। তারপরই নেটিজেনদের তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে গোটা বিষয় নিয়ে। মুম্বাইয়ের দায়রা আদালতে জামিন মঞ্জুর হয়েছে রাজ কুন্দ্রা ও রেয়ান থ্রোপের। জামিনের জন্য তাঁকে বন্ডে রাখতে হয়েছে ৫৯ হাজার টাকা। এই মুহূর্তে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ ও শিল্পা শেঠীর পরিবার।
কিছুদিন আগেই জানা গিয়েছিল, রাজ কুন্দ্রার বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশ। তারপরেই রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাটিল তাঁর জামিনের আবেদন করেছেন। সাধারণত প্রথমে সন্দেহ ছিল জামিন থেকে বেরিয়েই, রাজ কুন্দ্রা আবার সেই একই কাজ করতে লেগে পড়বেন। কিন্তু শেষমেশ জামিন পেলেন তিনি।
রাজ কুন্দ্রার আইনজীবী জানিয়েছেন, এমন কোনও প্রমান নাকি চার্জশিটে নেই। হটশটস্ অ্যাপের ভিডিও শুটের সঙ্গে রাজ কুন্দ্রা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। তাই তাঁকে গ্রেফতার করে রাখার কোন মানে হয়না। মুম্বাই পুলিশের তরফ থেকে সমস্ত চেষ্টা করা হয়েছিল তাঁকে জামিন না দেওয়ার। কিন্তু শেষমেশ মুম্বাইয়ের দায়রা আদালত থেকে জামিন পেয়ে গিয়েছেন তিনি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার