প্রথম দিনেই বাজিমাত রামপ্রসাদের! সুন্দর প্রতিস্থাপন থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীদের সাজ সজ্জা সবকিছুতেই মুগ্ধ করেছে দর্শকমহলকে

বাংলা টেলিভিশনে স্টার জলসায় মহাপীঠ তারাপীঠের পরে আবার একবার গতকাল থেকে শুরু হয়েছে নতুন একটি আধ্যাত্মিক সিরিয়াল যার নাম রামপ্রসাদ। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে। যিনি সাধক রামপ্রসাদের ভূমিকায় অভিনয় করছেন। এবং সেই সঙ্গে মা কালীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী পায়েল দে।

গতকাল থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকটি। আর প্রথম দিনেই দর্শক মহলে বেশ প্রশংসার ঝড় উঠেছে রামপ্রসাদকে নিয়ে। শুরুর আগেই এই ধারাবাহিকের কাস্টিং নিয়ে দর্শকরা অত্যন্ত খুশি ছিল। তার কারণ সাধক বামা ক্ষ্যাপার পরে সব্যসাচীকে আবার এক সাধকের চরিত্রে দেখতে পাওয়ার জন্য মুখিয়ে ছিল দর্শক। উল্টোদিকে দেবী চরিত্রের পায়েল দে এর আগে দর্শকরা মা দুর্গা, সতী সব চরিত্রেই দেখেছে। দর্শকদের একাংশের মত দেবীর চরিত্রে পায়েলকে অত্যন্ত ভালো মানায়।

আর শুরুর আগে এই ধারাবাহিক নিয়ে যে পরিমাণ উন্মাদনা বা আগ্রহ ছিল দর্শকদের মধ্যে তা প্রথম পর্ব দেখে বেশ খানিকটা পূরণ হয়েছে বলেই মনে হচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়া খুললেই এখন রামপ্রসাদের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। প্রথম পর্বে দেখা গেছে রামপ্রসাদ নদীর ওপর দিয়ে মা কালীর আরাধনা করতে মন্দিরে আসছে। উল্টোদিকে সর্বাণী অর্থাৎ পরবর্তীকালে যে রামপ্রসাদের স্ত্রী হবে সেও আসছে তার বিয়ের ফাঁরা কাটাতে সেই মন্দিরে।

প্রথম দিনেই বাজিমাত রামপ্রসাদের! সুন্দর প্রতিস্থাপন থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীদের সাজ সজ্জা সবকিছুতেই মুগ্ধ করেছে দর্শকমহলকে

রামপ্রসাদের স্ত্রী সর্বাণীর চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী সুস্মিলি আচার্য। এদিন রামপ্রসাদ এবং সর্বাণীর একে অপরের সঙ্গে দেখা হয়েছে। তারা একটা ফুল নিয়ে মায়ের পায়ে একসাথে অঞ্জলি দিয়েছে নিজেদের মনের বাসনা জানিয়েছে। তারপরেই সর্বাণীর ওপর এবং তার পরিবারের উপর হামলা করে একদল দস্যু। তাদের হাত থেকে বাঁচতে সর্বাণী একটি পুকুরে ঝাঁপ দেয় এবং তাকে বাঁচায় রামপ্রসাদ।

সেখান থেকে বাঁচিয়ে যখন তারা দুজন এক জায়গায় বসেছিল সেখানে সেই দস্যু গুলো আবার আসে এবং সর্বানিকে বাঁচাতে গিয়ে রামপ্রসাদকে আঘাত করে তারা। আর তখনই দেবী রূপে আবির্ভূত হয় মা কালী, অর্থাৎ অভিনেত্রী পায়েল দে। যার প্রথম আসাতেই দর্শকদের একাংশ মুগ্ধ হয়ে গেছে তাদের মতে সে কিছুক্ষণের মুহূর্ত পুরো মহালয়ার আবেগ দিয়েছে। তাই বোঝাই যাচ্ছে প্রথম থেকেই রামপ্রসাদ দর্শক মহলে জনপ্রিয়তা পাচ্ছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles