শুটিং সেটে বজরং দলের তাণ্ডব! আশ্রম সিরিজের নাম বদলের জন্য পরিচালকের গায়ে কালি দিল কর্মীরা

শুটিং করতে গিয়ে বিপাকে পড়লেন প্রকাশ ঝা। মধ্যপ্রদেশে আরেরা হিলস অঞ্চলে পরিচালক প্রকাশ ঝা “আশ্রম” ওয়েব সিরিজ শুটিং করছিলেন। সেটে উপস্থিত ছিলেন ববি দেওয়াল সহ বাকি কলাকুশলীরা। হঠাৎ করেই একদল কর্মী সেটে ঢুকে কার্যত তাণ্ডব করে, পরিচালকের গায়ে কালি ছিটিয়ে দিয়েছে। যদিও অভিনেতা ববি দেওল কে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

শুটিং সেটে পরিচালক সহ উপস্থিত ছিলেন অভিনেতা ববি দেওল-সহ অন্যান্য কলাকুশলীরা।সিনেমার শুটিং নিয়েই প্রত্যেকে ব্যস্ত ছিলেন। তার মধ্যেই হঠাৎ করে পরিচালকের মুখে কালি ছিটিয়ে দেন।

হঠাৎ এমন আক্রমণের কারণ কি?তাদের দাবি ওয়েব সিরিজের নাম বদল না করলে এমন আক্রমণ চলবে। পাশাপাশি সিরিজের রিলিজ ও আটকে দেবেন তারা।

তাদের আরো অভিযোগ ‘‘পরিচালক ওয়েবসিরিজের নাম রেখেছেন আশ্রম। যে আশ্রম একটি ঐতিহ্যবাহী ভারতীয় সংস্কৃতি। কোনও একটি আশ্রমে ঘটা অপরাধের জন্য পরিচালক দেশের সব আশ্রমের দুর্নাম করতে পারেন না। ওয়েব সিরিজের ওই নাম রেখে আশ্রম সংস্কৃতির অবমাননা করেছেন ঝা।’’

সেটে এসে কার্যত তাণ্ডব চালায় তারা। গাড়ি গুলির ওপরে প্রথমে আক্রমন চালায়, পরে শুটিং সেটের জিনিসপত্র ভেঙে দেন তারা।বজরং দলের আয়োজক সুশীল বলেছেন, ‘‘আমরা প্রকাশ ঝা-র মুখ কালো করে দিয়েছি। অভিনেতা ববি দেওলকেও খুঁজছি।’’যদিও কাউকে আঘাত করার খবর শোনা যায়নি।

অভিনেতা ববি দেওয়াল কে কেন খুঁজছেন বজরং দল? তাদের দাবি ‘‘ববির উচিত দাদা সানি দেওল, যিনি একজন অভিনেতা এবং বিজেপি সাংসদও, তাঁর থেকে শিক্ষা নেওয়া। উনি অনেক দেশপ্রেমের ছবি করেছেন।’’ সূত্রের খবর, ওয়েব সিরিজের নাম বদলে রাজি হয়েছে পরিচালক।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles