উটপাখির মত পেছন উঁচু করে মালাইকা আরোরার হাঁটা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে নেটপাড়া, ভাইরাল ভিডিও

বলিউডের ফিটনেস কুইন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজর রাখলে চোখে পড়বে, তাঁর শরীর চর্চার নানা ভিডিও। সঙ্গে তাঁর বোল্ড লুকে দিওয়ানা সকলে। কথা হচ্ছে বলিউডের বিখ্যাত ও পরিচিত অভিনেত্রী মালাইকা আরোরার।

আজও ‘মুন্নি বদনাম হুই’ গানে তাঁর নাচ মনে রেখেছে সকলে। এখনও সেই পুরনো স্লিম ফিগার ধরে রেখেছেন অভিনেত্রী। কারোরই তাঁকে দেখে বয়স বোঝার উপায় নেই। পাশাপাশি সোশ্যাল মিডিয়া আর বিটাউনে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা লেগেই থাকে। নিজের থেকে ১২ বছরের ছোটো অভিনেতার সঙ্গে প্রেম নিয়ে, বারবারই সংবাদমাধ্যমের শিরোনামে আসেন অভিনেত্রী। কারোরই অজানা নয় অর্জুন কাপুরের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন মালাইকা আরোরা। তা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কিন্তু সম্প্রতি অভিনেত্রীকে ঘিরে এক নতুন সমালোচনা শুরু হয়েছে।

ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রোলড হচ্ছেন মালাইকা আরোরা। কারণ অর্জুন কাপুর নয়। আসলে সাম্প্রতিককালে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন অভিনেত্রী। সেখানে তাঁর হাটার ধরন দেখে রীতিমতো হেসে গড়াগড়ি খাচ্ছে নেটপাড়া। বুক সামনের দিকে ঠেলে দিয়ে পেছন উঁচু করে উটপাখির মত অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে দেখা গেল এদিন মালাইকা আরোরাকে। সেই ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Bollywood Pap (@bollywoodpap)

ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের নানা মন্তব্যের ভিড় জমেছে কমেন্ট বক্সে। এমনিতে সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে ট্রোলিংয়ের শেষ নেই। কিন্তু সেখানে অভিনেত্রী নিজেই নিজেকে হাসির খোরাক করে তুলেছেন। আজব ভাবে পিছন বেঁকিয়ে হাঁটতে এই প্রথম দেখা গেল কোনও তারকাকে। কেউ কেউ কমেন্ট করেছেন, ‘এরকম হাঁসের মতো হাটছেন কেন? হাঁটতে ভুলে গেলেন নাকি!’ কেউ আবার লিখেছেন, ‘বেশি স্টাইল মারতে গিয়ে কোমরটা বেঁকে গিয়েছে!’

একজন নেটিজেন অভিনেত্রীর এই ভিডিও দেখে কমেন্ট করেছেন, ‘বুক দেখাতে গিয়ে ক্যাটওয়াক কী ভাবে করতে হয় ভুলে গিয়েছেন!’ এরকমই হাজারো মন্তব্যের ভিড়ে জমেছে অভিনেত্রীর এই ভিডিওতে। প্রায় সময়ই জিমের সামনে তার দেখা মেলে। এবার পাপারাৎজিদের ক্যামেরায় অদ্ভুত ভাবে ধরা দিয়েছেন অভিনেত্রী।

কালো রঙের শর্টস ও কালো ক্রপ টপ এবং কালো মাস্ক পরে দেখা গিয়েছে মালাইকা আরোরাকে। বিনা মেকআপেই ধরা দিয়েছেন অভিনেত্রী। কিন্তু তাঁর এই অদ্ভুত হাঁটার চলন দেখে চোখ কপালে উঠে গিয়েছে নেটিজেনদের। তাতেই বেজায় ট্রোলড হয়েছেন অভিনেত্রী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles