Bengali Serial Trp This Week: গত সপ্তাহে টিআরপি তালিকার (Bengali Serial Trp list) প্রথম স্থানে থাকার পর এই সপ্তাহেও টিআরপি তালিকা প্রথমে নাম তুলল নিম ফুলের মধু। জয়জয়কার জি বাংলার আগের সপ্তাহে ৬.৯ রেটিং পেয়েছিল সৃজন আর পর্ণা। এবারে তারা নিজেরা নিজেদেরকেই টপকেছে। নিম ফুলের মধু ৭.৩ রেটিং পেয়ে নিম ফুলের মধু এবারে টিআরপি তালিকার প্রথম স্থানে জায়গা করে নিয়েছে (Bengali Serial Trp This Week)। পর্নার স্মৃতি চলে গিয়েছে। তার স্মৃতি ফেরাতে নানা রকম কৌশল নিচ্ছে সৃজন। এমনকি না বুঝেই সৃজনের পাশে থাকছেন পর্ণা। এদিকে নিজের বর দাদা বলে ডাকতেই অজ্ঞান হয়ে যায় সৃজন, তাতে অবাক হয়ে যায় পর্ণা নিজেই। পর্ণাকে খুশি রাখার কৌশলে মন মেতেছে দর্শকদের।
গত সপ্তাহের পর টিআরপি তালিকার (Bengali serial trp today) দ্বিতীয়তে নিজেদেরকে ধরে রাখতে পেরেছে ফুলকি। ফুলকি ৬.৮ রেটিং পেয়েছে। আগের সপ্তাহে একই স্থানে ৬.৫ রেটিং ছিল। গীতা এলএলবি চতুর্থ স্থান থেকে এ সপ্তাহের টিআরপিতে উঠে এসেছে তৃতীয় স্থানে (Bengali Serial Trp list)। আগের সপ্তাহের মতোই নিজের স্থান দখল করে রেখেছে কথা ধারাবাহিক পেয়েছে ৬.৬ রেটিং। বেশ রোম্যান্স দেখানো হচ্ছে এখন সাহেব আর সুস্মিতার। দুজনের ইক্যুয়েশন মনেও ধরছে দর্শকদের। একই রেটিং পেয়ে যুগ্ম তৃতীয় গীতা এলএলবি ধারাবাহিক।
৬.৩ রেটিং পেয়ে চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক। পঞ্চম স্থানে ৬.১ রেটিং (TRP) পেয়ে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী। ৫.৫ রেটিং পেয়েছে অনুরাগের ছোঁয়া। এদিকে বধুয়া ধারাবাহিক পেয়েছে ৫.৪ রেটিং। জল থৈথৈ ধারাবাহিক অষ্টম স্থান ধরে রেখেছে এবারে তাদের রেটিং ৫.১। আগের সপ্তাহের থেকে সামান্য বেড়েছে তাদের রেটিং (Bengali Serial Trp This Week)।
টিআরপি তালিকার (Bengali serial trp today) নবমে জায়গা করে নিয়েছে রোশনাই ধারাবাহিক পেয়েছে ৪.৫ রেটিং। টিআরপি তালিকার একদম শেষের রয়েছে মিঠিঝোড়া ও আলোর কোলে ধারাবাহিক। এই দুই ধারাবাহিকের গল্প মাখোমাখো হলে ওর দর্শকদের মন জয় করতে কিছুটা খামতি রয়ে গিয়েছে। আলোর কোলে ধারাবাহিকে মেয়েকে ছেড়ে যাবে আলো নাকি নতুন কোন মোড় আসবে টিআরপি তালিকায় জায়গা করে নিতে, এখন সেদিকেই তাকিয়ে দর্শকেরা। অন্যদিকে, মিঠিঝোড়া ধারাবাহিকে তিন বোনের সংগ্রাম চলছে। মন জয় করতে কিছুটা খামতি রয়ে গিয়েছে। গত সপ্তাহে টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি মিঠিঝোড়া তবে এবারে ৪.৩ রেটিং পেয়ে আলোর কোলে ধারাবাহিকের সঙ্গে যুগ্ম দশম স্থানে রয়েছে মিঠিঝোড়া ধারাবাহিক (Bengali Serial Trp This Week)।
এই সপ্তাহের টিআরপি তালিকা (Bengali Serial Trp This Week)–
- প্রথম: নিম ফুলের মধু ৭.৩
- দ্বিতীয়: ফুলকি ৬.৮
- তৃতীয়: কথা, গীতা LLB ৬.৬
- চতুর্থ: কোন গোপনে ৬.৩
- পঞ্চম: জগদ্ধাত্রী ৬.১
- ষষ্ঠ: অনুরাগের ছোঁয়া ৫.৫
- সপ্তম: বধুয়া ৫.৪
- অষ্টম: জল থই থই ভালোবাসা ৫.১
- নবম: রোশনাই ৪.৫
- দশম: মিঠিঝোড়া/আলোর কোলে ৪.৩





