‘ভাবা যায়… ঋতুপর্ণাও রেশনের চাল খান?’, রেশন দুর্নীতি কাণ্ডে ইডি তলব করতেই অভিনেত্রীকে নিয়ে মস্করা নেটপাড়ার

Rituparna Sengupta got trolled for being summoned by ED: মাঝে আর একদিন। এরপরই ১ জুন অর্থাৎ শনিবার রয়েছে লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। এদিন ভোট রয়েছে রাজ্যের ৯ কেন্দ্রে। কলকাতা-সহ ভোট হবে উত্তর ২৪ পরগনার নানান কেন্দ্রে। এই শেষ দফা ভোটের আগেই যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের হিড়িক লেগেছে। প্রতিদিনই কারোর না কারোর তলব পড়ছে। এবার তলব পড়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta)

আজ, বৃহস্পতিবার বেলার দিকেই আসে একটা খবর। রেশন দুর্নীতি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) ইডি তলব করেছে বলে জানা যায় (Rituparna Sengupta got trolled for being summoned by ED)। কেন, কী কারণে বা কীভাবে ঋতুপর্ণা রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত, তা অবশ্য স্পষ্ট জানানো হয়নি। তবে এই খবরে সকাল থেকেই হইচই পড়ে গিয়েছে নানান মহলে।

ইডির তলবের বিষয়ে যদিও অভিনেত্রী জানিয়েছেন, “আমি এ বিষয় কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনও চিঠি আসেনি” (Rituparna Sengupta got trolled for being summoned by ED)

ঋতুপর্ণার (Rituparna Sengupta) কথায়, তাঁর বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র করা হচ্ছে, তা তিনি নিশ্চিত। তিনি বলেন, “সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল। এক জন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তাঁর সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়”। তিনি কী তলবে সাড়া দেবেন? ঋতুপর্ণার কথায়, তিনি এই বিষয়ে তাঁর আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন আগে (Rituparna Sengupta got trolled for being summoned by ED)

এদিকে, ঋতুপর্ণাকে (Rituparna Sengupta) ইডি তলব করেছে, তা জানার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। সোশ্যাল মিডিয়ায় নানান মস্করা চলছে ঋতুপর্ণাকে নিয়ে। কারোর কথায়, “ঋতুপর্ণা সেনগুপ্তও (Rituparna Sengupta) রেশনের চালের ভাত খান? ভাবা যায়! ইডি না ডাকলে জানাই যেত না কখনও”। এমন নানান হাসিকৌতুকের শিকার ঋতুপর্ণা (Rituparna Sengupta got trolled for being summoned by ED)

তবে এই শেষ দফা ভোটের আগে শুধুমাত্র ঋতুপর্ণাই (Rituparna Sengupta) নন, শাসক দল তৃণমূলের নানান নেতাদেরও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা কাণ্ডে যেমন সিবিআই তলব করেছে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষণ শওকত মোল্লাকে, তেমনই আবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের তলব গিয়েছিল রাজারহাট-নিউটাউন এলাকার বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর কাছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শেষ দফা ভোটের আগে কয়লা, রেশন, নিয়োগ দুর্নীতি শহরাঞ্চলের মানুষকে ফের জাগিয়ে তোলার উদ্দেশেই এই তলব কেন্দ্রীয় এজেন্সির। তৃণমূলের দাবী, ভাঙড় বিধানসভা পড়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। আর ভাঙড় এখন আইএসএফের দখলে। এর আগে শওকত মোল্লাকে নোটিশ পাঠিয়ে তৃণমূলকে আরও কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে, রাজারহাট নিউটাউন পড়ে বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে। সেখানে দেগঙ্গা আবার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। সেখানে এবারে প্রার্থী দিয়েছে আইএসএফ। ফলে সংখ্যালঘু ভোট কাটাকাটি হওয়ার আশঙ্কা রয়েছে। এর উপর রাজারহাট নিউটাউনের মানুষকেও নিয়োগ দুর্নীতি নিয়ে উস্কে দিলে ভোট ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই দেবরাজ চক্রবর্তীকে তলব বলে মনে করা হচ্ছে।  

RELATED Articles