Suvendu Adhikari slammed Mamata Banerjee: চলছে লোকসভা নির্বাচন। আগামী শনিবার অর্থাৎ ১ জুন রয়েছে লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। এদিন ভোট রয়েছে রাজ্যের ৯ কেন্দ্রে। এই ভোটের আবহেই এবার তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের তীর ফলায় বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slammed Mamata Banerjee)।
এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানান মন্তব্য করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slammed Mamata Banerjee)। তাঁর কথায়, “তৃণমূল প্রতিষ্ঠা করার পর থেকে ২০১১ সালের আগে পর্যন্ত যা যা বলেছেন প্রত্যেকটা থেকে ওঁর বিচ্যুতি ঘটেছে। আমার পরিবার নেই। মা যতদিন জীবিত আছেন, আমি দায়বদ্ধ পরিবারের উপর। তারপরে আমার পরিবার বাংলার জনগণ। এগুলো আজকে মিথ্যে প্রমাণ হয়েছে। ওঁর ভাইপোকে ২০১১ সালের ২১ জুলাই ডেকে নিয়ে এসে একই দলে যুব তৃণমূল, যুবা তৃণমূল হয়! বিচ্যুতিটা তো উনিই ঘটিয়েছেন। ২০১১ সালে ভারতীয় জনতা পার্টির নিরব সমর্থকরা, মমতা বন্দ্য়োপাধ্যায়ের পাশে থেকেছেন। শুধু পরিবারবাদ নয়, প্রতিটা ক্ষেত্রে বিচ্যুতি ঘটেছে। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। সেটা মারাত্মক” (Suvendu Adhikari slammed Mamata Banerjee)।
এদিন সাক্ষাৎকারে শুভেন্দু স্বীকার করেন যে তৃণমূলের জমানায় তিনি অনেক বিধায়ককেই দলে টেনেছেন। কংগ্রেস থেকে অনেক বিধায়ককে তৃণমূলে যোগদান করিয়েছেন তিনি। এদিন শুভেন্দুর অকপট জবাব, “কিছু বিধায়ক তো টাকা নিয়ে জয়েন করেছে। আবার কিছু কিছু লোকজন পরিস্থিতির বশেও এনেছেন। তিনি জানান, অনেকে মনে করেছেন কংগ্রেসের ভবিষ্যতে নেই- সেই সুযোগটাই তৃণমূল নিয়েছে” (Suvendu Adhikari slammed Mamata Banerjee)।
টাকার লোভেই কী যোগদান?
এই বিষয়ে শুভেন্দু জানান, “আমি এগুলো বলব না। আমি মাইকে বলেছি। আমি শাওনি সিংহ রায় কত টাকা নিয়েছে, আপনার আশিস মারজিৎ কত নিয়েছে, কানাই মণ্ডল কত নিয়েছে, জলঙ্গির রেজ্জাক কত নিয়েছে, আমি বিভিন্ন সময়ে বলেছি”(Suvendu Adhikari slammed Mamata Banerjee)।
বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে, এই প্রতিশ্রুতি আগেই দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। তবে এবার শুভেন্দু জানান, “তৃণমূল জমানায় যত মিথ্যে মামলা হয়েছে, ক্ষমতায় এলে কমিশন বসাবো”। তাঁর কথায়, নানান মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বিজেপি নেতাদের। তিনি নন্দীগ্রামে জেতার পর তাঁর বিরুদ্ধেও মিথ্যে মামলা করা হয়েছে বলে দাবী শুভেন্দুর (Suvendu Adhikari slammed Mamata Banerjee)।
তাঁর কথায়, “বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের আমলে যে সমস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যে মামলা করা হয়েছে, তাদের ভাতার ব্যবস্থা করব”। এর আগে শুভেন্দু বলেছিলেন, লোকসভা নির্বাচনে বিজেপি যদি ৩০টি আসন পায়, তাহলে ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, ২০২৪-এই সরকার বদল হবে। আদতে সেটা হয় কী না, তা তো সময়ই বলবে।





