প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় কতনা ভিডিও ভাইরাল হয়। যেগুলোর কিছুটা দেখে আমরা মজা পাই আবার কিছু ভিডিও দেখে আমাদের চক্ষুচড়কগাছ হয়ে যায়। এবার বিমানের মধ্যে ঘটে যাওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বিমানের ভেতর দেখা যায় একজন যাত্রী তিনি একজন পুরুষ একজন মহিলা যাত্রীর গলায় বেল্ট বেঁধে তাকে নিয়ে আসছেন। ঘটনাটি এক ঝলক দেখলে মনে হবে ঐ মহিলাটি তার পোষ্য এবং নিজের পোষ্যকে যেভাবে লোকে কলার বেঁধে নিয়ে যায় সেরকম ভাবেই ওই মহিলাকে নিয়ে আসছেন সেই পুরুষ যাত্রী।
প্রেমিকার গলায় বেল্ট বেঁধে নিয়ে যাচ্ছেন প্রেমিক! ভিডিও দেখে হাঁ করে তাকিয়ে আছে গোটা বিশ্ববাসী#bizarre pic.twitter.com/jwAv1ZN18w
— Khabor24x7 | খবর ২৪x৭ (@khabor24x7) December 29, 2021
এই ঘটনা দেখে প্রত্যেকেই হকচকিয়ে যান ৷ Reddit-এ আপলোড হওয়া এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। এ দৃশ্য দেখে যেমন প্লেনের প্রত্যেকে চমকে গিয়েছিলেন সেরকম নেটিজেনরা ও চমকে গেছেন এই ভিডিও দেখে। গলায় বেল্ট বাঁধা ওই মহিলা পুরুষটির বান্ধবী একথা সহজেই বোঝা যাচ্ছে। গোটা জিনিসটা যে তারা মজার জন্যই করেছেন এ কথাও বোঝা যাচ্ছে। কিন্তু বিমানের ভেতর এইভাবে ঢোকাকে কেউই ভালো চোখে দেখেননি।





