হাঁটুর বয়সী দ্বিতীয় স্ত্রী! মারণ রোগকে জয় করে ঘুরে দাঁড়ানো, স্ত্রী ও কন্যাসন্তান নিয়ে এখন সুখের সংসার ভরত কলের

৯০ এর দশক থেকে এখনো বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয় করে চলেছেন ভরত কল (Bharat Kaul)। কাশ্মীরি এই অভিনেতা সুদর্শন চেহারা নিয়েও খলনায়কের ভূমিকায় একসময় পর্দা কাঁপিয়েছেন। খলনায়কের ভূমিকায় জনপ্রিয়তা পেলেও ভরত কল একজন সফল চরিত্রাভিনেতা। ইন্ডাস্ট্রিতে তাকে (Bharat Kaul) বলা হতো ক্যাসিনোভা। কাজের পাশাপাশি বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল তার। জীবনে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে যেতে নিজেকে পাল্টে ফেলেছেন তিনি।

১৯৭০ সালের ২৮ শে জুলাই কাশ্মীরি ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করেন ভরত কল (Bharat Kaul)। একসময় তার জন্মের আগেই কাশ্মীর ছেড়ে তার পরিবার চলে আসে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে। সেন্ট পলস স্কুল থেকে লেখাপড়া করেছেন তারপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে এমবিএ করতে থাকেন। এমবিএ করা কালীন অভিনয়ের জন্য ভালোবাসা জন্মায় মনে। তখন তার বাবার এক বন্ধু ছিলেন পরিচালক তপন চৌধুরী। ভরত কল তার কাছে যান অভিনয়ের সুযোগ চাইতে। তপনবাবু তার একটা হিন্দি সিরিয়ালে ভরত কলকে (Bharat Kaul) কাস্ট করে।

সালটা ১৯৯৩ তখন অভিনয়ের তেমন কোন অভিজ্ঞতাই ছিল না তার (Bharat Kaul)। কিভাবে ডায়লগ বলতে হয় সেটাই ঠিক ভাবে জানতেন না। ভরত কলকে সাহায্য করেছিলেন সব্যসাচী চক্রবর্তী, তিনি কিছুটা বুঝিয়ে দেন। ‌ এভাবেই অভিনয় জগতে পা রাখেন ভরত কল। তারপর একে একে বিভিন্ন চলচ্চিত্রে, ধারাবাহিকে কাজের অফার আসতে থাকে। অভিনয়ের জন্য এমবিএ ছেড়ে দেন। এমনকি বাবার ব্যবসাতেও যোগ দেননি।

অভিনয় জগতে এসেই অনুশ্রী দাসের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে তার (Bharat Kaul)। একসঙ্গে বহু টেলিফ্লিমে কাজ করেছিলেন তারা। তারপর ভালোবাসা থেকে বিয়ে করেন। তবে বেশিদিন সংসার করেননি। নানা ঝামেলার মধ্যে সেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি। বিবাহ বিচ্ছেদের পর মুম্বাইতে পাড়ি দেন ভরত কল। সেখানে বাঙালি অভিনেত্রীর সায়ন্তনী ঘোষের সঙ্গেও তার সম্পর্ক গড়ে ওঠে। ‌একসাথে থাকতে আরম্ভ করে তারা। সে সময় বহু হিন্দি ধারাবাহিক, হিন্দি সিনেমায় ভরত কলকে দেখা গিয়েছে কাজ করতে। যখন সায়ন্তনী ঘোষের সাথে সম্পর্ক শেষ পর্যায়ে তখনই ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার পর তিনি (Bharat Kaul) ভালো ওঠেন।

সে সময় একা কাটিয়েছিলেন ভরত কল (Bharat Kaul)। তবে বুঝতে পারছিলেন এ সময়টা একা কাটালেও শেষ বয়সে কাউকে দরকার। রাজযোটক ধারাবাহিক করার সময় তার আলাপ হয় জয়শ্রী মুখোপাধ্যায়ের সঙ্গে। ১৬ই সেপ্টেম্বর ২০১৬ সালে আইনি বিয়ে করেন দুজনে। ‌ পরে নভেম্বরে দুইবারের লোকজনেদের উপস্থিতিতে আনুষ্ঠানিক বিয়ে করেন। এখন ভরত কল (Bharat Kaul) ও জয়শ্রী মুখোপাধ্যায়ের সুখী দাম্পত্য জীবন। তাদের এক কন্যা সন্তান রয়েছে নাম আরিয়া। অভিনয়ের পাশাপাশি নিজে এখন একটি ইনস্টিটিউট করে ফেলেছেন। ‌ সেখানে অভিনয় শেখানো হয়।

RELATED Articles