৯ তারিখ মুম্বইয়ে পা রাখবেন কঙ্গনা, কেন্দ্র দিচ্ছে ‘Y’ ক্যাটাগরি নিরাপত্তা, জল্পনা তুঙ্গে!

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলার মাঝেই কিন্তু আরেক দিকে চলছে নতুন যুদ্ধ, কঙ্গনা রানাওয়াত (Kangana Ranawat) বনাম শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Routh)! বকলমে যা হয়ে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার বনাম মহারাষ্ট্র সরকার (Maharashtra Government)।

সূত্রের খবর অনুযায়ী এবার কঙ্গনা রানাওয়াত এর জন্য মুম্বইয়ে ‘Y’ ক্যাটাগরির (Y Category security) নিরাপত্তা ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। এই খবর টুইটারে শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদও জানিয়েছেন কঙ্গনা।

ঘটনার সূত্রপাত কঙ্গনা রানাওয়াত এর একটি টুইট থেকে। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, তিনি মুম্বই পুলিশের নিরাপত্তা চান না। মুম্বইয়ে ফেরার জন্য কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা প্রয়োজন নয়তো হিমাচল প্রদেশ সরকার তাকে নিরাপত্তা দিক (কঙ্গনার বাড়ি মানালিতে)।

https://twitter.com/KanganaTeam/status/1302846165637971969

এরপরেই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত তাকে মুম্বইয়ে ফিরতে বারণ করেন। এরপরই পাল্টা জবাব দেন কঙ্গনা যেখানে তিনি মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর এর সঙ্গে তুলনা করে বসেন। এই টুইটের ফলে অবশ্য বলিউডের অনেক মানুষই কঙ্গনার বিরুদ্ধে চলে যান। কঙ্গনা ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি টুইটে ঘোষণা করেন, ৯ সেপ্টেম্বর মুম্বইয়ে প্রবেশ করবেন তিনি। কখন আসবেন সময় তিনি জানিয়ে দেবেন। কারোর বাবার ক্ষমতা থাকলে তাকে আটকে দেখাক।

এই পরিস্থিতিতে সোমবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার জন্য Y ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা প্রকাশ্যে আসে। এই খবরটি শেয়ার করে কঙ্গনা লেখেন, “এর থেকে প্রমাণ হল যে কোন দেশভক্তর কণ্ঠরোধ করতে পারবেনা কোন ফ্যাসিবাদী শক্তি। আমি অমিত শাহ’র (Amit Shah) প্রতি কৃতজ্ঞ। তিনি চাইলে আমাকে কিছুদিন পর মুম্বই যাওয়ার পরামর্শ দিতে পারতেন, কিন্তু তিনি দেশকন্যাকে বাঁচিয়ে মান রাখলেন। আমাদের আত্মসম্মান রক্ষা করলেন তিনি। জয় হিন্দ।”

যদিও এর জন্যও শুরু হয়েছে পাল্টা সমালোচনা। কেন্দ্রীয় সরকার কেন কঙ্গনাকে হঠাৎ Y ক্যাটাগরির নিরাপত্তা দিতে গেল, সেই নিয়ে উঠছে প্রশ্ন।

আরও অন্যান্য খবর