কাল এনসিবির সামনে দীপিকা-রকুল প্রীত, অধীর আগ্রহে ফুটছে গোটা দেশ

আগামীকাল অর্থাৎ শুক্রবার এনসিবির (NCB) সদরদপ্তরে হাজিরা দিতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বর্তমানে করণ জোহরের একটি সিনেমার শুটিংয়ের কাজে তিনি গোয়া ছিলেন। সেখান থেকে চার্টার্ড ফ্লাইট বুক করে মুম্বাইয়ে আসছেন অভিনেত্রী।এর পাশে তার অভিনেত্রী রকুলপ্রীত সিংও (Rakulpreet Singh) হাজিরা দিতে চলেছেন এনসিবিতে। ফলে কাল এনসিবির সদরদপ্তরে কী হবে তাই নিয়ে রীতিমতো উত্তেজিত নেটিজেনরা।

যদিও রকুলের আজকেই হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু তিনি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন মুম্বাই বা হায়দ্রাবাদ কোথাও তিনি এনসিবির কোন সমন পাননি। এদিকে এনসিবিও জানিয়েছে, রকুলপ্রীতের সঙ্গে বহুভাবে যোগাযোগের চেষ্টা করেছে তারা। কিন্তু তিনি কোনও হোয়াটসঅ্যাপের উত্তর দেননি। তাই আজ না এলে কাল তাকে আসতেই হবে।

অবশেষে কিছুক্ষণ আগে রকুলপ্রীত স্বীকার করেন, তার কাছে এনসিবির সমন এসেছে, তিনি আগামীকাল শুক্রবার এনসিবির সদরদপ্তরে যাবেন। সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকেও ডাক পাঠানো হয়েছে। তারা শনিবার হাজিরা দিতে পারেন। এছাড়াও ধর্মা প্রোডাকশন হাউজের এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ প্রসাদকে সমন পাঠাল এনসিবি।

এর আগে এই প্রোডিউসার রেড চিলিজ, বালাজি মোশন পিকচার্স সহ বিভিন্ন নামকরা প্রোডাকশন হাউজে ছিলেন। তাকে আগামীকাল এগারোটার সময় এনসিবির সদরদপ্তরে হাজিরা দিতে হবে। ধৃত মাদক পাচারকারী অনুজ কেশওয়ানিকে জিজ্ঞাসাবাদের সময়ই তার নাম উঠে এসেছিল।

যেভাবে মাদকচক্র যোগে এনসিবি ধীরে ধীরে বলিউডের গভীরে ঢুকে পড়ছে এবং তাতে যে শুধুমাত্র বলিউড নায়িকাদের নামই উঠে এসেছে তা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। যদিও সবাই এখন অপেক্ষা করছেন কালকের জন্য, দীপিকা পাড়ুকোন এবং রকুল কী বলেন তা জানার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে দেশবাসী।

RELATED Articles

Leave a Comment