মা হতে চলেছেন দীপিকা! বড় প্রজেক্ট নিয়ে চমকপ্রদ সিদ্ধান্ত! তবে কি থমকে যাবে ‘কিং’ ও ‘রাকা’র শুটিং?

অক্ষয় তৃতীয়ার শুভ সময়ে বলিউডে এল এক আনন্দের খবর। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবার মা হতে চলেছেন। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। খবরটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, তবে একই সঙ্গে প্রশ্ন ওঠে তাঁর চলতি কাজগুলোর ভবিষ্যৎ নিয়ে।

এই জল্পনার মধ্যেই জানা গেছে, গর্ভাবস্থার জন্য কাজ থেকে বিরতি নিচ্ছেন না দীপিকা। বরং তিনি নিজের গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোর শ্যুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং দক্ষিণী তারকা অল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ ছবির কাজও তিনি চালিয়ে যাবেন বলে খবর।

প্রথম সন্তান দুয়ার জন্মের কিছুদিনের মধ্যেই দ্বিতীয়বার মা হওয়ার এই খবর সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টের মাধ্যমে এই সুখবর জানান দীপিকা। সেখানে ছোট্ট মেয়ের উপস্থিতিও নজর কাড়ে। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ের মধ্যেও পেশাদারিত্বে কোনও খামতি রাখতে চান না অভিনেত্রী।

শোনা যাচ্ছে, ‘রাকা’ ছবিতে তাঁকে বেশ কিছু কঠিন দৃশ্যে অভিনয় করতে হবে। চিকিৎসকদের পরামর্শ মেনে এবং সতর্কতা বজায় রেখেই তিনি শ্যুটিং করবেন। এর আগেও নিজের প্রথম গর্ভাবস্থার সময় তিনি কাজ চালিয়ে গিয়েছিলেন, যা নিয়ে অনেকেই তাঁর প্রশংসা করেছিলেন।

আরও পড়ুনঃ “একটা গু*লি এলে দুটো চালাব” জলপাইগুড়ির সভায় আক্রম*ণের আশঙ্কা তুলে বিস্ফো*রক মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার! মমতাকে ক*টাক্ষ, পাল্টা কমিশনে তৃণমূলের অভিযোগ, ভোটের আগে এই সংঘাত কি আরও বড় আকার নেবে?

অন্যদিকে রণবীর সিংও এই সময়ে কেরিয়ারের দিক থেকে সাফল্যের শিখরে রয়েছেন। সব মিলিয়ে, ব্যক্তিগত সুখ এবং পেশার দায়িত্ব দুইই একসঙ্গে সামলাচ্ছেন এই তারকা দম্পতি। এখন দর্শকরা অপেক্ষা করছেন, বড় পর্দায় দীপিকার নতুন কাজ কেমন চমক দেয় তা দেখার জন্য।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles