“মাদক (drug) নেওয়া তো দূর অস্ত আমরা তো কোনদিনও সিগারেট ই খাইনি।” এনসিবির জেরায় ঠিক এরকমই দাবি করলেন সারা আলি খান (sara ali khan) থেকে দীপিকা পাডুকোন (deepika padukone)। একই দাবি শ্রদ্ধা কাপুরেরও (Shraddha Kapoor)।
এছাড়াও তাদের স্পষ্ট বক্তব্য সুশান্ত সিং রাজপুত এর (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে তাদের কোনো বিতর্কিত ঘটনার উত্তর জানা নেই। ইতিমধ্যেই এনসিবি (NCB) তরফ থেকে তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে ফলে এই মোবাইল থেকে অনেক গোপন তথ্য নিতে পারে বলে আধিকারিকদের ধারণা।
অপরদিকে খবর মিলেছে ধর্মা প্রোডাকশনের প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর ক্ষিতিজ প্রসাদ ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ জানিয়েছেন, তার অভিযোগ এনসিবি তাকে জেরায় জোর করে করণ জোহর সম্পর্কে তথ্য ফাঁস করতে বলেছে। রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডেই ক্ষিতিজের হয়ে লড়ছেন। তিনি বলছেন যে করণ সম্পর্কিত খবরের জন্য তার মক্কেল কে হেনস্তা করা হয়েছে।
তবে এনসিবি তরফ থেকে এই অভিযোগ একেবারে অস্বীকার করা হয়েছে। শনিবার এক্সিকিউটিভ ডিরেক্টর কে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আগামী তিন তারিখ পর্যন্ত এনসিবি হেফাজতে থাকতে হবে।
জানা গিয়েছে, মাদক পাচারকারী করমজিৎ ও কাইজেন ইব্রাহিমের থেকে গাঁজা কিনতেন ক্ষীতিশ। এর সঙ্গে আবার সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার যোগ ছিল। তবে সতীশের দাবি, ক্ষিতিজের বাড়ি থেকে এমন কিছু পাওয়া যায়নি যার থেকে প্রমাণ হয় যে তিনি গাঁজা খেতেন। তাও জোর করে তার জবানবন্দি নেওয়ার চেষ্টা করছে NCB আধিকারিকরা।
প্রসঙ্গত, গত বছরে করণের বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, মালাইকা অরোরা, ভিকি কৌশল সহ বেশ কয়েকজন খ্যাতনামা তারকা।সেখানে তাদেরকে রীতিমতো অপ্রকৃতিস্থ অবস্থা দেখা যায় এবং ভিকি কৌশলের কাছে সাদা পাউডার গুঁড়োর মতো কিছু দেখা যায়। ফলে গত বছর এ অভিযোগ উঠেছিল যে তারকারা মাদক সেবন করেন এই পার্টিতে। কিছুদিন আগেই অকালি শিরোমণি দলের প্রাক্তন বিধায়ক মনজিন্দর সিং সিরসা এই ঘটনার তদন্তের আর্জি নিয়ে NCBর দিল্লি অফিসের দ্বারস্থ হয়েছিলেন।
সেই সময় ভিডিওটির ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা করে এনসিবি তদন্তে নামবে বলে জানানো হয়েছিল।ইতিমধ্যে ফরেনসিক রিপোর্ট চলে এসেছে সেখানে জানা গিয়েছে ভিডিওটিতে কোন রকম এডিটিং করা হয়নি। এরফলে এনসিবি এবার এই ভিডিওটি নিয়ে নিজেদের মতো তদন্ত শুরু করবে। আজ ও কাল এই দুদিনের মধ্যেই বিষয়টি নিয়ে বৈঠকে বসবে এনসিবি তারপর এনসিবির টিম দিল্লি পৌঁছালে গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।





