বলিউডের অন্যতম চর্চিত ও জনপ্রিয় কাপল হলেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। তাদের প্রেম কাহিনী একটা পারফেক্ট লাভ স্টোরি বলা যেতে পারে। আজ রণবীর সিং-এর জন্মদিন। ৩৫ পেরিয়ে ৩৬-এ পড়লেন ‘খিলজি’। তাঁর জন্মদিনকে আরও বেশি স্মরণীয় করতে একেবারে অনবদ্যভাবে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন দীপিকা পাডুকোন।
রণবীর ও দীপিকার প্রথম পরিচয় ছবির সেটে। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলাঃ রামলীলা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন দীপবীর জুটি। সালটা ২০১২। সেই সময় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপ কাটিয়ে উঠেছেন দীপিকা।
নতুন করে কোনও সম্পর্কে তখন জড়াতে না চাইলেও রণবীরের থেকে বেশিদিন দূরে থাকতে পারেননি দীপিকা। প্রথমে রণবীরকে দেখে দীপিকার মনেও হয়েছিল যে রণবীর একেবারেই তাঁর মতো নয়। কিন্তু উপরওয়ালার ইচ্ছা তো অন্যকিছুই ছিল। শেষমেশ রণবীরের প্রেমে পড়েই গেলেন দীপিকা।
৬ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে ১৪ই নভেম্বর ইতালিতে বিয়ে করেন দীপবীর। রণবীর তো সবসময়ই দীপিকা বলতে অজ্ঞান। তাঁর দীপুর প্রতি সবসময়ই মুগ্ধ তিনি। এবার দীপিকা অন্যরকম কিছু করলেন স্বামীর জন্য।
রণবীরের জন্মদিনের দিন একটি বেশ মজার ভিডিও শেয়ার করলেন দীপিকা। সেখানে রণবীর ও দীপিকাকে ‘বিগ বস’ প্রতিযোগী শেহনাজ গিলের ‘মেরে কো কোই ফিলিং নেহি হ্যায়? টওডা কুত্তা টমি, সাড্ডা কুত্তা, কুত্তা”, এই সংলাপ বলতে শোনা গেল।
মজার এই ভিডিওটি পোস্ট করে দীপিকা লিখলেন, “যেহেতু এটা তোমার জন্মদিন, তাই আমি এই সত্যিটা দিয়েই শান্তি বজায় রাখব যে টওডা কুত্তা হল টমি আর সাড্ডা কুত্তা হল কুত্তা। আমার সবথেকে প্রিয় মানুষকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা”।
View this post on Instagram
দীপিকা-রণবীরের এই মজার ভিডিও দেখে মজা পেয়েছেন নেটিজেনরাও। সকলে দারুণ উপভোগ করেছেন মিয়াঁ বিবির এই ভিডিও। এই ভিডিও পোস্ট করার পর তা নিমেষে ভাইরাল হয়ে যায়। লাইকের বন্যা বয়ে গিয়েছে পোস্টে। সকলেই রণবীরকে জন্মদিনের অনেক শুভেচ্ছাও জানিয়েছেন।





