‘হতাশা জীবনেরই একটা অঙ্গ। তা জয় করতে হবে ইতিবাচক মনোভাব দিয়ে!’ মোটিভেশনাল বক্তার পর এবার অন্য ভূমিকায় বাম নেত্রী শ্রীলেখা!

জীবনে হতাশ হয়ে পড়লেও, হেরে যান নি কোনদিন। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত। ভালো লাগা, খারাপ লাগা, প্রেম, বিরহ এমনকি হতাশা নিয়েও নিজের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দিয়ে থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

প্রায় সময়ই অনুরাগীদের প্রশ্নের যুক্তিযুক্ত উত্তরও দিয়ে থাকেন অভিনেত্রী। এবার জীবনের হতাশা নিয়ে কথা বললেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘হতাশা জীবনের একটি অঙ্গ’। অভিনেত্রী জানান, ‘তিনিও তাঁর ব্যতিক্রম নন। হতাশায় হাল ছেড়ে দিলে চলবে না। হতাশার মধ্যেও ইতিবাচক মনোভাবকে বজায় রাখতে হবে’।

অভিনেত্রী জানিয়েছেন, ‘রাতের পর যেমন দিন হয়, তেমন আজ যদি তুমি হতাশ হও, তাহলে পজেটিভ থাকবে, পরেরদিন তোমার ঠিক ভালো হবে। ইতিবাচক মনোভাব নিয়ে থাকলে ইতিবাচকতা গুরুত্ব পাবে’।

এর আগেও এক অনুরাগীর উদ্দেশ্যে তিনি মোটিভেশনাল বার্তা দিয়েছিলেন। মোটিভেশনাল বক্তা না হয়েও নিজের ভক্তর জন্য প্রেরণাদায়ক বার্তা তিনি দিয়েছেন। এমনিতে টেলিপাড়ায় তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে থাকেন বলে, প্রায় সময়ই সংবাদের শিরোনামে এসেছেন অভিনেত্রী। ইদানিংকালে নেটিজেনদের সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাঁকে। বিভিন্নভাবে ট্রোলের শিকার হয়েও, তিনি নিজে ইতিবাচক ধারণা দিয়ে তা জয় করছেন। সেই চিন্তাধারাই অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বার্তায় প্রকাশ পেল।

এই মুহূর্তে ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বেজায় ব্যস্ত তিনি। চলচ্চিত্র উৎসবে আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি “ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা” দেখানো হবে। সেই ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। এই বিষয়ে সংবাদমাধ্যমেকে জানিয়েছিলেন, চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তিনি শাড়ি পড়ে হাঁটবেন। একবারে খাঁটি বাঙালি লুকে ধরা দেবেন অভিনেত্রী। আন্তর্জাতিক মঞ্চে তিনি বাঙালি সত্তাকে ধরে রাখবেন।

নিজের ইচ্ছে নিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, রেশম বা মসলিনের শাড়ি পরতে চান। বাংলার ঐতিহ্যকে বিদেশের মাটিতে তুলে ধরার এর থেকে ভালো সুযোগ হয় না বলে তিনি জানিয়েছিলেন। পাশাপাশি তাঁর হাতে রয়েছে কাজ। সবকিছু নিয়ে এখন বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিন্তু তার মধ্যেও নিজের ভক্তদের প্রশ্নের জবাব দিতে ভোলেন না তিনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles