দীর্ঘদিন ধরে রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। প্রায় ১২ বছরের এই সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে এতদিনেও বিয়ের সিদ্ধান্ত না নেওয়ায় বারবার প্রশ্ন উঠেছে। সম্প্রতি ‘দাদাগিরি’ অনুষ্ঠানের এক এপিসোডে ফের সেই বিষয়ই উঠে এল, আর তা ঘিরে তৈরি হল মজার পরিস্থিতি।
সময় বদলালেও দেব ও রুক্মিণীর সম্পর্ক যে স্থির এবং গভীর, তা একাধিকবার প্রমাণ করেছেন দুজনেই। এক দশকের বেশি সময় ধরে একসঙ্গে থাকলেও ৪৩ বছর বয়সেও বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যান দেব। প্রতি বছরই তাঁর বিয়ে নিয়ে নানা জল্পনা শোনা গেলেও এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট ঘোষণা হয়নি।
এবার ‘দাদাগিরি’-র আসন্ন পর্বে ‘তারে ধরি ধরি মনে করি’ টিম উপস্থিত থাকায় জমে উঠেছে আড্ডা। সেই পর্বেই হালকা মজার ছলে দেবের বিয়ের প্রসঙ্গ ওঠে। অনুষ্ঠানে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চরিত্র দেবকে একটি কঠিন সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে বলে, যা সাধারণত বিয়ের সময় বলা হয়।
এই মন্ত্র উচ্চারণ করতে গিয়ে কিছুটা ইতস্তত করতে দেখা যায় দেবকে। তাঁর এই দ্বিধা দেখেই AI মজার ছলে বলে বসে, এই ভয়েই নাকি এতদিন বিয়ে করছেন না তিনি। পুরো বিষয়টি হাসির ছলে হলেও সেটে উপস্থিত সকলেই বেশ উপভোগ করেন মুহূর্তটি। দেব নিজেও হেসে বিষয়টি উড়িয়ে দেন।
আরও পড়ুনঃ জনপ্রিয়তার শীর্ষে থেকেও জীবনযাপনই তাঁকে করে তুলেছে অনন্য! মঞ্চে গান গাইতে গিয়েই হঠাৎ চেয়ে বসলেন ভক্তের ফোন! তারপর কী করলেন জানেন অরিজিৎ সিং? কারণ জানলে অবাক হবেন!
অন্যদিকে ব্যক্তিগত জীবনে দেব স্পষ্ট জানিয়েছেন, তাঁর কাছে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজের ব্যস্ততার মাঝেও তিনি পরিবারকে সময় দিতে চান। রুক্মিণীর সঙ্গে তাঁর সম্পর্কও যথেষ্ট দৃঢ়। সম্প্রতি রুক্মিণীর জন্মদিন উদযাপন করতে মুম্বই গিয়েছিলেন তিনি। তবে বিয়ের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ায় কৌতূহল কিন্তু থেকেই যাচ্ছে।






