‘কাঞ্চনজঙ্ঘা’-য় আবেদনময়ী দেবলীনা, ক্রপ টপে ঠাণ্ডার দেশেও তাপমাত্রার পারদ চড়ালেন অভিনেত্রী

কিছুদিন আগেই শুরু হয়েছে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-এর শুটিং। সেই সূত্রে একঝাঁক তারকাদের নুয়ে উত্তরবঙ্গে উড়ে গিয়েছে ছবির পরিচালক রাজর্ষি দে। আপাতত গন্তব্যস্থল ডুয়ার্সের সামসিং টি গার্ডেন। সেখানেই বেশ আসর জমিয়েছেন গোটা ফিল্ম ইউনিট। উত্তরবঙ্গে এখনও সেভাবে শীতের ছয়ানা লাগলেও, ধীরে ধীরে ঠাণ্ডার রেশ অনুভূত হচ্ছে। তবে সে ঠাণ্ডা আর বেশীক্ষণ সহ্য করতে হল না, ঠাণ্ডার রেশ নিমেষেই কাটিয়ে দিলেন দেবলীনা কুমার। ধরা দিলেন ক্রপ টপ, মিডি বুটস ও জ্যাকেটে। এর জেরে পাহাড়ে তাপমাত্রার পারদ চড়েছে।

দেবলীনাকে এই অবতারে দেখে উষ্ণতা বেড়েছে সোশ্যাল মিডিয়াতেও। রীতিমতো ঘাম ঝরার মতো অবস্থা তার অনুরাগীদের। উত্তরবঙ্গের শীতল পরিবেশও যে নিমেষেই উত্তপ্ত হয়ে উঠতে পারে, দেবলীনার এই অঙ্গভঙ্গিই তার প্রমাণ। তার এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই চারিদিকে ছড়িয়ে পরে উষ্ণতার পরশ। ভক্তমহল তার এই ছবি দেখে মুগ্ধ। লাইকের পাশাপাশি বেড়েছে কমেন্টের সংখ্যাও।

 

View this post on Instagram

 

What a bright and sunny day! Thank u @achatterjee4 for the click

A post shared by Devlina Kumar (@devlinakumar) on

বিশেষত, সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবিকে সম্মান জানাতেই পরিচালক রাজর্ষি দে নিয়ে আসছেন ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। দেবলীনা ছাড়াও এই ছবিতে দেখা যাবে একাধিক তারকাদের, যেন চাঁদের হাট। শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোহিনী গুহ রায়, অর্পিতা চট্টোপাধ্যায়, বিদীপ্তাকে দেখা যাবে অভিনয়ে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেন, রনিতা দাস, প্রিয়াঙ্কা রতি পাল, অসীম রায় চৌধুরি, দেবশ্রী গঙ্গোপাধ্যায়কেও। দার্জিলিংয়ের পাশাপাশি চালসা, সামসিং, মূর্তি, লাটাগুড়িতেও চলছে ছবির শ্যুটিং।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ভগবত গীতার সারাংশের ছবির সামনে দাঁড়িয়ে নিজের শাড়ির আঁচল ঠিক করা অবস্থায় ছবি তোলেন দেবলীনা। এই নিয়ে নেট দুনিয়ায় বেশ রোষের মুখেই পড়তে হয় তাকে। কিন্তু নেট জনতাকেও উচিত জবাব দিয়ে বেশ প্রশংসাও কুড়িয়েছিলেন অভিনেত্রী।

RELATED Articles