কিছুদিন আগেই খবর মেলে যে বলিউড সুপারস্টার সলমন খানকে সাপে কামড় দিয়েছে। তাঁর পানভেলের ফার্ম হাউসেই ভোররাতে তাঁকে সাপে কামড়ায় বলে জানা যায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় নভি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। এই খবর শোনার পর বেশ চিন্তায় পড়ে যান সলমনের ভক্তমহল।
যেদিন ভাইজানকে সাপে কামড়ায় ঠিক এর পরদিন অর্থাৎ ২৬শে ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন। স্বভাবতই সকলে বেশ ঘাবড়ে যান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান যে সেটি কোনও বিষধর সাপ ছিল না।
হাসপাতালে কিছুক্ষণ তাঁকে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। পরদিন নিজের পরিবারের সঙ্গে জন্মদিনও পালন করতে দেখা যায় সলমনকে। কিন্তু সম্প্রতি একটি তথ্য ফাঁস করেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও কমেডি কুইন ভারতী সিং। তাদের দাবী, সলমনকে সাপে কামড়ায়ই নি। তাদের এই মন্তব্যকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি, বিগ বস ১৫-এর একটি প্রোমো সামনে এসেছে। তাতে সলমনের সঙ্গে মজা করতে দেখা গেল ভারতী ও ধর্মেন্দ্রকে। মজার ছলে তারা বলেন যে সলমনের ঘরে হয়ত কোনও নাগিনী এসেছিল। ধর্মেন্দ্র বলেন, ভাইজানকে যে কামড়েছে, সেটা কোনও সাপ নয় বরং সাপড়ি। আর একথা শুনে হাসিতে ফেটে পড়েন প্রতিযোগীরা।
View this post on Instagram
অন্যদিকে আবার ভারতিকে বলতে শোনা যায়, কালার্স-এ নাগিন শো আসছে, এই কারণেই ভাইজানের ঘরে নাগিন ঢুকেছিল। তিনি এও বলেন, “এখন যদি আপনাকে সাপে কামড়ায়, তবে আপনার তাকে তোয়ালের মতো জড়িয়ে ধরা উচিত”। মাঝেমধ্যেই একটু নিরিবিলিতে সময় কাটাতে পানভেলের এই ফার্ম হাউসে চলে যান সল্লু মিয়াঁ। সময় কাটান প্রকৃতির মধ্যে। কিন্তু এবার তাঁর অভিজ্ঞতা খুব একটা ভালো হল না তাও আবার জন্মদিনের আগের রাতেই।






