ফের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ধর্মাবেগের উপর আঘাতের অভিযোগ উঠল। জানা গিয়েছে, কোচবিহার থেকে অনতিদূরেই বাংলাদেশের লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় টংভাঙা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ৩টি হিন্দু মন্দিরে গরুর দেহাংশ, নাড়িভুঁড়ি উদ্ধার হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ৩১শে ডিসেম্বর। এদিনই স্থানীয় থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশ আধিকারিক আশ্বস্ত করেছেন যে এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
গেন্দুকুড়ি গ্রামের বাসিন্দা হিন্দুদের দাবী, গত শুক্রবার এলাকার ৩টি মন্দিরে কেউ বা কারা পলিথিনে মুড়ে গরুর দেহাংশ ঝুলিয়ে দিয়ে যায়। বৃহস্পতিবার রাতে গেন্দুকুড়ি কুঠিপাড়া কালী মন্দির, বটতলা কালী মন্দির ও ক্যাম্পপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে প্যাকেটবন্দি অবস্থায় গরুর পা ও নাড়িভুড়ি পাওয়া যায়।
পরদিন শুক্রবার সকালে এই বিষয়টি জানাজানি হয়। এরপরই চরম উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। এই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় হাতিবান্ধা থানার পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করেছে তারা। বাংলাদেশের টংভাঙা এলাকাটি কোচবিহারের শীতলকুচির সীমান্ত লাগোয়া।
এরপর হিন্দু সংগঠনের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় মোট ৪টি অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে পুলিশের তরফে। অভিযুক্তদের গ্রেফতারের দাবী তুলেছে হিন্দু সংগঠন। এই নিয়ে বিক্ষোভও দেখান তারা। হাতিবান্ধা থানার ওসি জানান যে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!