গোটা বিশ্বে ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা। এরই সঙ্গে যুক্ত হয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। এমন অবস্থায় চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন সাবধানতা অবলম্বন করার।
মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলা ও স্যানিটাইজার দিয়ে বারবার হাত পরিস্কার করার নিদানও দিচ্ছেন বিশেষজ্ঞ মহল। কিন্তু সেই হ্যান্ড স্যানিটাইজারই এক তরুণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। করোনা থেকে বাঁচতে যে জিনিসটি সবথেকে উপকৃত, সেই জিনিসেই প্রাণ হারালেন এক তরুণী।
ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। জানা গিয়েছে, নারায়ণগুডা থানায় একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ, সেই ব্যক্তি এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করে। পরবর্তীতে সেই তরুণী গর্ভবতী হয়ে পড়লে তাঁকে বিয়ে করতে অস্বীকার করে সেই ব্যক্তি। এরপরই কষ্টের বশবর্তী হয়ে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে আত্মঘাতী হন ওই তরুণী, এমনটাই জানা গিয়েছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার