দিব্যজ্যোতির জীবনে প্রেমের পথে বড় বাধা তাঁর মা, নিজেই জানালেন অভিনেতা

খুব বেশিদিন হয়নি এই ধারাবাহিকটি শুরু হয়েছে। তবে শুরুর থেকেই দর্শকের মন কেড়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘দেশের মাটি’। গ্রামের মুখার্জী পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ধারাবাহিকের প্রেক্ষাপট। এই পরিবারের ছেলে বিলেত ফেরত কিয়ান ও গ্রামের মেয়ে নোয়া, এই দুজনের প্রেমকাহিনী নিয়েই তৈরি হয়েছে এই ধারাবাহিক।

কিয়ানের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দিব্য়জ্যোতি দত্ত ও নোয়ার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রুতি দাসকে। ছোটো থেকেই দুজন দুজনকে চেনে কিয়ান ও নোয়া। কিয়ান ছোটো থেকেই নোয়াকে পছন্দ করে। কিন্তু মাঝে পড়াশোনা করতে বিদেশ চলে যায় সে। ফিরে এসেও পুরনো প্রেমকে ভুলতে পারেনি কিয়ান।

আরও পড়ুন- মালদ্বীপে গিয়ে প্রেমিকের সঙ্গে রোম্যান্সে মাতলেন ‘সাঁঝের বাতি’ চারু, অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করলেন দেবচন্দ্রিমা

অবশেষে অনেক ঝড়ঝাপটা সামলে বিয়ে হয় কিয়ান ও নোয়ার। তাদের বিয়ে ভাঙার জন্য অনেক ফন্দি করা হলেও শেষমেশ এক হয় দুই মন। তবে মুখার্জী পরিবারের মতো একটি সম্ভ্রান্ত পরিবারে নিজেকে কীভাবে মানিয়ে নেবে নোয়া? এ নিয়েই এগোবে গল্প।

এই ধারাবাহিকের অভিনেতা দিব্যজ্যোতি দত্ত সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। দিনদিন তাঁর জনপ্রিয়তা বেড়েই চলেছে। তাঁর জীবনের নানান মুহূর্ত সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নেন অভিনেতা। সম্প্রতি, আরও একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Dibyojyoti Dutta (@dibyojyoti_dutta_)

এই ভিডিওতে দেখাযাচ্ছে গান গাইছেন অভিনেতা। গানের কথাগুলো এরকম, “মা বলেছিল খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলের কপালে ভালো মেয়ে জোটে না”। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “খোকা তুই প্রেম করিস না, সবার মা কি এই কথা বলে”? দিব্যজ্যোতির এই ভিডিওটি শেয়ার হবার পর বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

RELATED Articles