দীর্ঘদিন ছোট পর্দা থেকে দূরে অভিনেতা! শারীরিক অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়ে পড়তেই, নিজেই মুখ খুলে সত্যিটা জানালেন দ্বৈপায়ন দাস?

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই অভিনেতা দ্বৈপায়ন দাসকে নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করে। কিছু পোস্টে দাবি করা হয়, ভোকাল কর্ডের সমস্যার জন্য তিনি নাকি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ায় অনুরাগীদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। তবে বিষয়টি নিয়ে আর চুপ থাকেননি অভিনেতা নিজেই।

একটি ভাইরাল পোস্টে বলা হয়, দীর্ঘদিন পর্দায় না দেখা যাওয়ার কারণ হিসেবে গুরুতর গলার সমস্যার কথা উল্লেখ করেছেন দ্বৈপায়ন। সেখানে আরও দাবি করা হয়, টানা কয়েক মাস চিকিৎসা ও বিশ্রামের পর তিনি নাকি সুস্থ হয়ে ফিরতে চলেছেন। এই বক্তব্য পড়ে অনেকেই বিষয়টি সত্যি বলে ধরে নেন।

তবে এই সমস্ত খবরকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দেন দ্বৈপায়ন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দেন, তাঁর ভোকাল কর্ডে কোনও সমস্যা হয়নি। মজার ছলে তিনি লেখেন, তাঁর গলায় নয়, বরং যিনি এই খবর ছড়িয়েছেন তাঁর মাথাতেই সমস্যা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কিছু প্রকাশ করার আগে যাচাই করার পরামর্শও দেন তিনি।

আরও পড়ুন: ছোটপর্দা হোক বা ব্যাবসা সব পথেই অনিশ্চয়তা! তাই নতুন পথে রাজা-মধুবনী! এবার যাত্রামঞ্চে ফিরছেন জনপ্রিয় টেলিপাড়ার ‘ওম-তোড়া’ জুটি!

আসলে অভিনেতার এই বিরতির পিছনে ছিল সম্পূর্ণ অন্য কারণ। তাঁর মা গুরুতর অসুস্থ ছিলেন, সেই সময় মায়ের দেখাশোনা করতেই তিনি কাজ থেকে দূরে ছিলেন। পরিবারের দায়িত্বকে প্রাধান্য দিয়েই তিনি অভিনয় থেকে কিছুটা সরে দাঁড়িয়েছিলেন।

দুঃখজনকভাবে, শেষ পর্যন্ত মাকে হারান দ্বৈপায়ন। বর্তমানে তিনি আবার কাজে ফিরেছেন এবং স্টার জলসার ধারাবাহিক ‘গঙ্গা’-তে অভিনয় করছেন। এই মুহূর্তে তিনি নায়ক অর্জুনের দাদার চরিত্রে দর্শকদের সামনে আসছেন এবং ধীরে ধীরে নিজের ছন্দে ফিরছেন।

 

আরও অন্যান্য খবর