দিশা সালিয়ানের বাগদত্তকে গ্রেফতার করলেই মিলবে সুশান্ত খুনের কিনারা, দাবি সুশান্ত ঘনিষ্ঠ বন্ধুর

বর্তমানে মাদকচক্র যোগ এবং আর্থিক তছরুপের দায়ে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলা বর্তমানে রহস্যজনক মোড় নিয়েছে। এর সঙ্গে সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের (Disha Salian) অস্বাভাবিক মৃত্যু মামলায় জড়িয়ে গিয়েছে। রিপাবলিক টিভির প্রতিবেদন অনুযায়ী, সুশান্তের বন্ধু যুবরাজ সিং (Yuvraaj Singh) সম্প্রতি ওই চ্যানেলের সাক্ষাৎকারে বলেছেন, দিশার বাগদত্ত রোহন রাই (Rohan Rai) এই গোটা ঘটনার সঙ্গে জড়িত।

তিনি স্পষ্ট বলছেন, সিবিআই কেন রোহনের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে না তিনি বুঝতে পারছেন না। এটা দিনের আলোর মতো স্পষ্ট যে এই দুটি খুন এবং দুটির মধ্যে যোগসূত্র রয়েছে। আমরা রোহনকে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং তার নার্কো এনালাইসিস টেস্ট করলে সব বেরিয়ে আসবে।

বর্তমানে মাদক নিয়ে যা চলছে সেটা আসলে মূল বিষয় থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য হচ্ছে। এর জন্য তিনি সুশান্ত সিং রাজপুতের পরিবারকে মুখ খোলার অনুরোধ করেছেন।

এর আগে সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং দাবি করেছিলেন সিবিআই মূল বিষয় থেকে সরে যাচ্ছে এবং তদন্ত অত্যন্ত ধীরগতিতে হচ্ছে। এবার সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু যুবরাজ সিং একই দাবি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে বেকায়দায় ফেলে দিল।

যুবরাজের স্পষ্ট বক্তব্য, প্রথমেই দিশার বাগদত্ত রোহনকে গ্রেফতার করতে হবে তাহলে বেরিয়ে আসবে সুশান্তর টাকা কিভাবে তছরূপ হয়েছে। সুশান্তকে নেশাগ্রস্ত করিয়ে রাখা, তাকে সবকিছু নিয়ে সম্পূর্ণ অন্ধকারে রাখা এবং তাকে তার পরিবার থেকে সরিয়ে রাখার অর্থ এটা পুরোপুরি প্ল্যান করা খুন।

RELATED Articles

Leave a Comment