জল্পনার অবসান! ‘চিরদিনই’ থেকে মাঝপথেই নিয়েছিলেন বিদায়, অসু’স্থতা ও বিত’র্কের অধ্যায়কে পিছনে ফেলে নতুনভাবে ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া! মুখ্য চরিত্রে দেখা যাবে নতুন ধারাবাহিকে? বিপরীতে নায়ক কে?

দীর্ঘ বিরতির পর আবারও ছোটপর্দায় ফিরতে পারেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। টলিপাড়ায় জোর গুঞ্জন, আসন্ন মহালয়া উপলক্ষে একটি জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে তাঁকে মা দুর্গার চরিত্রে দেখা যেতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল বা অভিনেত্রীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

ইন্ডাস্ট্রির একাংশের দাবি, বিষয়টি নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। দুর্গাপুজোর আর বেশি দেরি নেই, তাই ইতিমধ্যেই বিভিন্ন বাংলা টেলিভিশন চ্যানেল মহালয়ার বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে। সেই তালিকাতেই দিতিপ্রিয়ার নাম উঠে আসায় দর্শকদের আগ্রহও ক্রমশ বাড়ছে।

এর আগে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছিলেন দিতিপ্রিয়া। সেখানে জীতু কমলের সঙ্গে তাঁর জুটি দর্শকদের ভালোবাসা পেয়েছিল। তবে পরে সহ-অভিনেতার সঙ্গে কিছু মতপার্থক্য এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি শিল্পী সংগঠনকে জানিয়ে মাঝপথেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান, যা তাঁর অনুরাগীদের হতাশ করেছিল।

ধারাবাহিক ছাড়ার পর থেকে ছোটপর্দায় তাঁকে নিয়মিত দেখা যায়নি। যদিও এর মধ্যে সান বাংলার নন ফিকশন অনুষ্ঠান ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। তবে মহালয়ার মতো বড় অনুষ্ঠানে দেবী দুর্গার রূপে তাঁর সম্ভাব্য উপস্থিতি দর্শকদের কাছে আরও বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুনঃ আর্জেন্টিনার হার, মেসির চোখের জল দেখে আর চুপ থাকতে পারলেন না অমিতাভ বচ্চন! হারের পর কী এমন লিখলেন ‘বিগ বি’, যা ছুঁয়ে গেল কোটি কোটি ফুটবলপ্রেমীর মন?

এদিকে এবারের মহালয়া ঘিরে বাংলা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের মধ্যে প্রতিযোগিতাও বেশ তীব্র। শোনা যাচ্ছে, এক চ্যানেলে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অন্য একটি চ্যানেলে অঙ্কিতা মল্লিককে মা দুর্গার চরিত্রে দেখা যেতে পারে। সেই আবহেই দিতিপ্রিয়া রায়ের নাম সামনে আসায় মহালয়ার অনুষ্ঠান নিয়ে কৌতূহল আরও বেড়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর