বসন্তে রঙের উৎসবে নিজের প্রেমের কথা জাহির করেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ছোট পর্দার রানী রাসমণি ধারাবাহিকের রাসমণি অর্থাৎ দিতিপ্রিয়া রায় দোলের উৎসবে একটা ছবি পোস্ট করেছেন। দোলের দিন নিজের সোশ্যাল মিডিয়ায় একজনের সাথে আদুরে ছবি ভাগ করে নিয়েছেন দিতিপ্রিয়া। ক্যাপশনে শুধু একটি লাভ ইমোজি। ছবিতে দেখা যাচ্ছে সদ্য আবির খেলে খোলা জানালার পাশে দাঁড়িয়ে দুজনে। পরস্পরের দিকে তাকিয়ে রয়েছেন প্রেমে। তাদের এই অপলক দৃষ্টির ছবি ধরা পড়েছে দিতিপ্রিয়ার (Ditipriya Roy) ইনস্টাগ্রামে। রঙের উৎসবে নিজের সম্পর্কের কথা প্রকাশ করেছেন অভিনেত্রী। তবে প্রেমিকের নাম পরিচয় গোপন রেখেছিলেন। সাক্ষাৎকারে বলেছিলেন বাকিটা ক্রমশ প্রকাশ্য। তবে দিতে প্রিয়ার প্রেমিক যে সিনে দুনিয়ার লোক নয় তা তিনি জানিয়ে দিয়েছিলেন
এই ছবি পোস্ট এর পর থেকেই উৎকণ্ঠায় নেট নাগরিক। কবে জানা যাবে প্রেমিকের নাম, পরিচয়। এই আশায় বসে দিতিপ্রিয়ার অনুরাগীরা। অবশেষে জানা গেল দিতিপ্রিয়া প্রেমিকের নাম। দিতিপ্রিয়ার (Ditipriya Roy) বাড়িতে এসে ছবি তুলেছেন যেহেতু, পরিবারের লোকের সম্মতিতেই রয়েছে এই প্রেমে, বলাই বাহুল্য।
রবিবার দিতিপ্রিয়ার (Ditipriya Roy) মা এক ছবি পোস্ট করেন। মনে করা হচ্ছে ছবির ছেলেটি তার হবু জামাই। তবে সেখানেও ছেলেটির মুখ দেখা যাচ্ছে না। দিতিপ্রিয়ার (Ditipriya Roy) মা পোষ্টের ক্যাপশনে লেখেন ‘আমার আদরের রিভুবাবু’। মাতৃস্নেহে হবু জামাইকে আগলে রয়েছেন তিনি। সেই ছবিতে দেখা গেছে, লাল পাড় সাদা শাড়ি পরনে দিতিপ্রিয়ার মা। কপালে আবিরের তিলক। হবু শাশুড়ির কাঁধে মুখ গুঁজে রয়েছেন রিভু।
ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নতুন জল্পনা। তবে কি এই দিতিপ্রিয়ার (Ditipriya Roy) প্রেমিকের নাম রিভু নাকি এটি আদরের ডাকনাম। রিভুর পোশাক দেখে বোঝাই যাচ্ছে দোলের দিনেই ছবিটি তোলা হয়েছে।

বিয়ের কথায় দিতিপ্রিয়া (Ditipriya Roy) জানিয়েছেন, “আমরা দু’জনেই বিয়ের জন্যে এখনও খুব ছোট। আমাদের প্রজন্মের অনেকেই বিয়ে নামক এই ইনস্টিটিউশনটায় বিশ্বাস করে না। তবে হ্যাঁ, আমি বিয়েতে ভীষণভাবে বিশ্বাসী। এখনও অনেক দেরি আছে বিয়ে করতে। এই মুহূর্তে আমরা দুজনেই নিজেদের কেরিয়ারে ফোকাস করছি”।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী। প্রেমিকের নাম পরিচয় এখনই প্রকাশ্যে আনতে অনিচ্ছুক দিতিপ্রিয়া (Ditipriya Roy)। এ নিয়েই সাক্ষাৎকারে বলেছেন, “এর আগে আমার সঙ্গে অনেকের নাম জড়িয়ে ভুলভাল খবর হয়েছে। যার মধ্যে একবিন্দু সত্যতা নেই। সুহত্র থেকে শুরু করে আরও অনেক সহ-অভিনেতাকে নিয়ে মিথ্যা রটনা লেখা হয়েছে। এইবার তেমন কিছু ঘটুক আমি চাই না”।





