মমতা শঙ্করের মন্তব্যে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। নারীদের সাজ পোশাক নিয়ে কথা বলতে গিয়ে যৌনকর্মীদের প্রসঙ্গটা মেনে ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর (Mamata Shankar)। তাতেই তীব্র ট্রোলড হন তিনি। আধুনিক মহিলাদের শাড়ি পরার ঢং প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি শাড়ি পরব কিন্তু আঁচলটা জায়গা মতো থাকবে না, এটা ভাবনাটা বুঝতে পারি না। ক্ষমা করবেন, এটা বলছি বলে যাঁদের আমরা রাস্তার মেয়ে বলতাম, যাঁরা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকে এমন মেয়ে বলতাম, তাঁরা এইরকম ভাবে দাঁড়াত। কিংবা গ্রামে কাজ করতে গিয়ে আঁচল সরে গেল সেটা দোষের ছিল না। এঁরা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য দাঁড়িয়ে থাকেন, এটা তাঁদের পেশা, আমি তাঁদেরও শ্রদ্ধা করছি।’
এ প্রসঙ্গে অনেকেই অভিনেত্রীর স্বপক্ষে কথা বলেছেন। আবার অনেকেই এই কথার বিরোধিতা করেছেন। তেমনি সোস থেকে মুখোপাধ্যায় মমতা শঙ্করের (Mamata Shankar) এই কথার বিরোধিতা করেছিলেন। এতসব কিছুর মাঝেও নিজের ছবি সেলিব্রেশনে হাজির হয়েছিলেন মমতা শংকর। সত্য বক্স অফিসে ১০০ দিন পূর্ণ করেছে প্রধান সিনেমাটি। তার সেলিব্রেশনে অংশগ্রহণ করেছিলেন মমতা শঙ্কর (Mamata Shankar)। তিনি তার মতামতে অনড়, কোন কিছুই তাকে তার বক্তব্য থেকে সরাতে পারবেনা। নিজের সিনেমা সেলিব্রেশন পার্টিতে এমনই কথা বললেন মমতা শংকর। তিনি বলেন, ‘আমার কিচ্ছু গায়ে লাগছে না। এত লোক আমাকে সাপোর্ট করেছেন,তাই আমি ওসব ভাবছি না। যারা ওইরকম ভাষা দিয়ে ওইরকম ভাবে আমাকে ট্রোল করেছেন। তাঁরা নিজেদের ছোট করলেন আর কিছু নয়।’
মমতা শঙ্করের (Mamata Shankar) বক্তব্যের বিরোধিতা করেছেন স্বস্তিকা মুখার্জি। তারপরেই আরো বেড়েছে ট্রোলিং। সেলিব্রেশন পার্টিতে স্বস্তিকাকে নিয়ে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আজকে স্বস্তিকা যেরকমভাবে বলেছে, ও আমার মেয়ের মতো। ওকে আমি এত ভালোবাসি। ও এত ভালো অভিনেত্রী। ও সোজাসুজি আমার সামনে এসে কথাটা বললে আমার আপত্তি ছিল না। কিন্তু ও যেভাবে একটা ছবি দিয়ে নিজের অবস্থান জানালো, তাতে ও নিজেকে ছোট করল। আমি যেটা বলেছি আমি তাতে অনড়, আমার কথা এদিক ওদিক হবে না।’
মমতা শঙ্কর (Mamata Shankar) দর্শকদের উদ্দেশে বলেন, ‘সব্বাইকে বলব, আমার কথাটা আরেকবার শুনুন। তাঁদেরকে (যৌন কর্মীদের) কীভাবে শ্রদ্ধা দিয়ে বলেছি শুনুন। আশা করি তাহলে আমাকে ভুল বুঝবেন না।’
মমতা শঙ্করের (Mamata Shankar) কথাকে ব্যঙ্গ করে একটি ছবি আঁকেন এক ব্যক্তি। ছবিতে দেখানো হয়, একজন মহিলা ল্যাম্প পোস্টের নিচে শাড়ি পরে দাঁড়িয়ে, উন্মুক্ত তাঁর বক্ষবিভাজিকা। সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী স্বস্তিকা। শুধু ছবিটি শেয়ার করেই থামেননি তিনি। স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘আমিও এরকম একটা ছবি তুলব, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে যদি ওরাও জানত। আমার বন্ধু ফটোগ্রাফাররা একটু হাত খালি হলে জানিও।’





