রানাঘাটের রেল স্টেশন থেকে সরাসরি মুম্বাইয়ের স্টুডিও।রানু মন্ডলের জীবন যেন সত্যিই এক রূপকথার গল্প হতে পারতো।তার কণ্ঠের জাদুতে মেতেছিল সকলেই। পথচলতি এক যাত্রীর রানু মন্ডলের কন্ঠ পছন্দ হতেই সে তার গানের ছোট ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই রাতারাতি ভাইরাল হয়েছেন তিনি।
নেট মাধ্যমে সেই ভিডিও দেখে আপ্লুত হয়ে যান অনেকেই।জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়া তার সাথে জুটি বেঁধে গান করেন।তেরি মেরি কাহানি সুর পৌঁছে গেছে গোটা বিশ্বের দরবারে।
কিন্তু এত কিছুই ধরে রাখতে পারেননি তিনি। বছর ঘুরতেই বদলে যায় তার জীবন।ফিরে আসতে হয় সেই স্টেশনের ভিক্ষাবৃত্তিতে। তার পরিবারের কেউই পাশে দাঁড়ায়নি।তার করুন অবস্থার একটাই কারণ সাফল্যের শীর্ষে পৌঁছে নিজেকে থামাতে পারেনি, একাধিক বেফাঁস মন্তব্য তাকে নামিয়ে দিয়েছে অনেক নিচে।
আগেই জানা গিয়েছিল তার জীবন নিয়ে সিনেমা হবে, এবং রানু মন্ডলের চরিত্রে অভিনয় করছেন ঈশিকা দে।ঋষিকেশ মণ্ডল পরিচালিত এই সিনেমার নাম ‘মিস রানু মারিয়া’। পূর্ব পশ্চিম দক্ষিণ… উত্তর আসবেই, সেক্রেড গেমস এর মত একাধিক সিনেমায় সাফল্যের সাথে অভিনয় করছেন ঈশিকা।
সিনেমার পর্দায় রানু মন্ডলের চরিত্র ফুটিয়ে তোলা যে একেবারেই সহজ না সেটা ভালোই জানে ঈশিকা। তবে কাজের প্রতি কোনরকম খামতি রাখতে নারাজ তিনি। আর তাই শুটিং শুরু আগেই রানু মন্ডলের বাড়ি পৌঁছে যান তিনি।
রানাঘাটের বাড়িতে এসে তার চরিত্র নিজের মধ্যে ফুটিয়ে তুলতে শুরু করেছেন তিনি।একসঙ্গে গানের অনুশীলন করলেন, রানুকে জড়িয়ে ধরে ছবি তুললেন। পাশাপাশি তিনি মনোবিদের ও পরামর্শ নিয়েছেন।সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল।
এখন দেখার বড়ো পর্দায় কি ভাবে ফুটিয়ে তোলেন ঈশিকা।





