বলিউডের অভিভাবক তথা ধারাবাহিকতার অন্য নাম অমিতাভ বচ্চন।একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। দর্শকরা তার অভিনয় নিয়ে রীতিমত মুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন অভিনেতা। এমনকি সময় পেলে ভক্তদের সাথে টুইটারে কথাও বলেন তিনি। স্বাভাবিক ভাবেই বিগ বি কে নিয়ে উন্মাদনা তুঙ্গে ওঠে।
বলিউডের জনপ্রিয় অভিনেতা হওয়ায় সময়ের সাথে অনুরাগীর সংখ্যা বেড়েছে কয়েকগুন। তাই অমিতাভ বচ্চনের প্রতি ভালোবাসা থেকেই অভিনেতার ছবি আঁকলেন এক অনুরাগী।আর সেই ছবি প্রকাশ্যে আসতেই আবেগে ভাসছেন সকলেই। নিজের সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছু ছবি পোস্ট করেন অমিতাভ বচ্চন।
View this post on Instagram
ছবিতে দেখা যাচ্ছে এক বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি পা দিয়ে অভিনেতার ছবি আঁকছেন।শিল্পীর নাম আয়ুস।নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন আয়ুষ। বিশেষ ক্ষমতা সম্পন্ন। পা দিয়ে ছবি এঁকেছে। সর্বশক্তিমানের কী লীলা। রবিবার জলসার গেটে শুভানুধ্যায়ীদের সঙ্গে দেখা করাটা ও মিস করে। তাই কল্পনা শক্তির মাধ্যমেই সেই ছবি এঁকেছে।’
এই ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।সকলেই সেই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দেন। বর্তমানে কৌন বানেগা ক্রোড়পতি’র শুটিং এ ব্যস্ত। কিছুদিন পরেই ফে বড়ো পর্দায় ফিরছেন অভিনেতা।আলিয়া ভাট এবং রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে বিগ বি কে।





